বাংলাদেশে প্যালিয়েটিভ কেয়ার পাচ্ছে মাত্র ০.৫ শতাংশ রোগী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪০ এএম, ২২ সেপ্টেম্বর ২০২৫ সোমবার
ছবি : সংগৃহীত
বাংলাদেশে প্রতি বছর অন্তত ৬ লাখ মানুষের উপশমকারী বা প্যালিয়েটিভ কেয়ারের প্রয়োজন হলেও এই সেবা পাচ্ছে মাত্র শূন্য দশমিক ৫ শতাংশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী বছরে প্রায় ৫৬.৮ মিলিয়ন মানুষ প্যালিয়েটিভ কেয়ারের প্রয়োজন অনুভব করেন, কিন্তু সেবা পান মাত্র ১৪ শতাংশ। এই বৈষম্যমূলক বাস্তবতায় বাংলাদেশে প্যালিয়েটিভ সেবার ব্যাপ্তি ঘটানো সময়ের দাবি হয়ে উঠেছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার হলে অনুষ্ঠিত আন্তর্জাতিক বৈজ্ঞানিক সেমিনারে বিশেষজ্ঞরা এ তথ্য তুলে ধরেন। ‘প্যালিয়েটিভ কেয়ার রোগীদের যত্ন নেওয়ার একটি অবিচ্ছেদ্য অংশ: সহানুভূতি, যত্ন এবং নিরাময়’ শীর্ষক সেমিনারে দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকেরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমইউ’র ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। তিনি বলেন, আন্তর্জাতিক মানদণ্ডের আলোকে উন্নত প্যালিয়েটিভ কেয়ার নিশ্চিত করা জরুরি। এ জন্য সেবার পরিধি বৃদ্ধির পাশাপাশি গবেষণাতেও গুরুত্ব দিতে হবে।
সেমিনারের সভাপতিত্ব করেন মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. শামীম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন। স্বাগত বক্তব্য দেন প্যালিয়েটিভ মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. একেএম মতিউর রহমান ভূঁইয়া। প্যানেল বিশেষজ্ঞ হিসেবে বক্তব্য রাখেন ক্লিনিক্যাল অনকোলজির সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সারোয়ার আলম। ধন্যবাদ জ্ঞাপন করেন যুক্তরাজ্যের হেমাটোলজিস্ট অধ্যাপক ডা. আমিন ইসলাম।
সেমিনারে বলা হয়, মৃত্যুপথযাত্রী রোগী, দীর্ঘস্থায়ী অসুস্থতায় ভোগা শয্যাশায়ী রোগী, বয়সজনিত দুর্বলতায় ভোগা বয়স্ক ব্যক্তি কিংবা জীবন সীমিতকারী জটিল রোগে আক্রান্ত শিশু—এমন নানা শ্রেণির রোগীর জন্য প্যালিয়েটিভ সেবা অপরিহার্য। এর মূল উদ্দেশ্য হলো যন্ত্রণা–ক্লান্ত রোগীর জীবনের শেষ সময়গুলোকে বেদনামুক্ত ও মানবিক মর্যাদাপূর্ণ করে তোলা।
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ



