ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ২০:২৯:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

বাংলাদেশ ইলিশ দেয়া বন্ধ করে দিয়েছে : মমতা  

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৫২ পিএম, ২ জুলাই ২০১৯ মঙ্গলবার

তিস্তার জল দিতে না পারায় বাংলাদেশ ইলিশ দেয়া বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মঙ্গলবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে বিধায়ক রহিমা বিবির এক প্রশ্নের উত্তরে এ আক্ষেপের কথা জানান তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, ‌‘বাঙালি মাছে-ভাতে থাকতে ভালোবাসে। কিন্তু বাংলাদেশকে আমরা তিস্তার জল দিতে পারিনি। তাই ওরা আমাদের ইলিশ মাছ দেওয়া বন্ধ করে দিয়েছে। ওরা আমাদের বন্ধু দেশ। কিন্তু জল নেই তো কোথা থেকে দেব?’

জিনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্য কয়েক বছরের মধ্যেই মাছ উৎপাদনে স্বনির্ভর হবে বলে বিধানসভায় আশ্বস্ত করেন মমতা। তিনি বলেন, ‘আমরা ইলিশ মাছ নিয়ে রিসার্চ সেন্টার করেছি। আমাদের বাংলায় এখন ইলিশ মাছের অভাব নেই। আগামী দিনে রিসার্চ শেষ হলে গোটা দেশে আমরা ইলিশ সরবরাহ করতে পারব। দু-এক বছরের মধ্যে আর বাইরে থেকে আনতে হবে না মাছ।’

তিস্তা জলচুক্তি নিয়ে বাংলাদেশের ক্ষোভ নতুন নয়। ইউপিএ জমানার শেষ দিকে আশা জাগিয়েও স্বাক্ষর হয়নি চুক্তি। ওদিকে তিস্তার জলের দাবিতে অনড় বাংলাদেশ। এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট, ইচ্ছা থাকলেও উপায় না থাকায় দেওয়া যাচ্ছে না জল। তাতে দুঃখিত মমতা নিজেও।