বাংলাদেশ একটা দুর্ঘটনার ‘ডিপো’: স্বাস্থ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০২ পিএম, ৩১ আগস্ট ২০২৫ রবিবার
বাংলাদেশ একটা দুর্ঘটনার ‘ডিপো’: স্বাস্থ্য উপদেষ্টা
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, ‘আমার কাছে মনে হয়, বাংলাদেশটা হচ্ছে একটা এক্সিডেন্টের ডিপো। যখন তখন যেখানে সেখানে গাড়ি পড়ে যাচ্ছে, হোন্ডা ভেঙে যাচ্ছে। মানুষের হাত পা ভেঙে যাছে, মানুষ মারা যাচ্ছে। একের পর এক দুর্ঘটনা ঘটছে।’
আজ রবিবার সকালে রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, ‘বিশেষ করে আমাদের যুব সমাজ কেউ হাত, কেউ পা হারাচ্ছে। কারও ব্রেইন ইনজুরি হচ্ছে, কারও স্পাইনাল কোর্ড ইনজুরি হচ্ছে। এদের চিকিৎসার জন্য আমাদের বড় একটা সুযোগ আসলো। এটাকে আমরা যেন কাজে লাগাতে পারি।’
স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার যেন ঢাকা কেন্দ্রিক হয়ে না যায়। আমাদের সব কিছুই ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে। যত স্পেশালাইজড হাসপাতাল সব ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে। যত সরকারি হাসপাতাল বেশিরভাগই ঢাকায়। বড় বড় শহরে একটা দুইটা হাসপাতাল আছে, সেটাও কতটা ধুকে ধুকে চলে আপনারা জানেন।’
তিনি বলেন, ‘আমরা যেন রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টারটি ডিসেন্ট্রালাইজ করতে পারি। আমরা এক একটা গ্রুপকে ট্রেনিং দিয়ে অন্তত সারাদেশে তিন-চারটা জেলায় এটা ছড়িয়ে দিতে পারি, যেন অতদূর থেকে রোগীদের এ ঢাকা শহরে আসতে না হয়।’
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. সাইদুর রহমান, চীনের রাষ্ট্রদূত ইয়াও ইয়েন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমইউ এর উপাচার্য অধ্যাপক ডা. শাহিনুল আলম।
এআই দ্বারা পরিচালিত ১০ হাজার স্কয়ার ফিটের এ রোবোটিক রিহেবিলিটেশন সেন্টার চীনের সার্বিক সহযোগিতায় নির্মাণ করা হয়েছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০










