ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ১২:৪৩:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে চাকরির সুযোগ 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২২ এএম, ২ জানুয়ারি ২০২৩ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। সদস্য পদে লোকবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীদের থেকে ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি, জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি সহ দরখাস্তের আহবান করা হয়েছে।

যোগ্যতা ও অভিজ্ঞতা  : সদস্য পদে নিয়োগের জন্য প্রার্থীকে বিদ্যুৎ, ইলেক্ট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিকস বিষয়ে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে স্নাতক পাস করতে হবে। তবে সংশ্লিষ্ট বিষয়ে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।


বেতন সুযোগ সুবিধা : সদস্যগণ রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হয়ে কমিশনের সার্বক্ষণিক কর্মকর্তা হবেন। মাসিক মূল বেতন ৯৫ হাজার টাকার পাশাপাশি ৫০ হাজার ৬০০ টাকা বাসা ভাড়া পাবেন। এছাড়া নিজের ও পরিবারের জন্য পৃথক চিকিৎসা ভাতা পাবেন।

আবেদন যেভাবে : জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর সরাসরি অথবা [email protected] মেইলে দুই সেট (সংশ্লিষ্ট কাগজপত্রসহ) আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ : ১৫ জানুয়ারি, ২০২৩