বাংলাদেশ থেকে ৫৫৫ জন নার্স নেবে কুয়েত, বেতন প্রায় ১ লাখ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫০ পিএম, ২২ মে ২০২২ রবিবার
ফাইল ছবি
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ও কুয়েতের দুটি কোম্পানির ব্যবস্থাপনায় দেশটির বিভিন্ন সরকারি হাসপাতালে মোট ৫৫৫ জন নার্স নিয়োগ দেওয়া হবে। নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
বোয়েসেলের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিটি গ্রুপ জেনারেল ট্রেডিং কোম্পানির ব্যবস্থাপনায় নেওয়া হবে ৩১১ জন (বিএসসি পাস নার্স ২৮৫ জন, ডিপ্লোমা পাস নার্স ২৬ জন)। অ্যাডভান্সড টেকনোলজি কোম্পানির ব্যবস্থাপনায় নেওয়া হবে ২৪৪ জন ডিপ্লোমা পাস নার্স।
আবেদনের যোগ্যতা
আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত নার্সিং ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর ডিগ্রি বা ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে। সরকারি, আধা সরকারি বা বেসরকারি মেডিকেল কলেজ, হাসপাতাল বা প্রতিষ্ঠানে নার্স হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ২ বছর ৬ মাস মেয়াদসহ পাসপোর্ট থাকতে হবে। বিএসসি পাস নার্স হলে কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ডিপ্লোমা পাস নার্সদের ক্ষেত্রে চার বছরের চাকরির অভিজ্ঞতা। প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ইংরেজিতে দুই কপি জীবনবৃত্তান্ত, সব শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, মার্কশিট, ট্রান্সক্রিপ্টসহ বোয়েসেলের লিংকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। অ্যাডভান্সড টেকনোলজি কোম্পানির ব্যবস্থাপনায় আবেদনের লিংক। সিটি গ্রুপ জেনারেল ট্রেডিং কোম্পানির ব্যবস্থাপনায় আবেদনের লিংক।
বেতন
বিএসসি পাস নার্সদের বেতন ৯০ হাজার টাকা ও ডিপ্লোমা পাস নার্সদের বেতন ৮০ হাজার। বছরে বেতন বৃদ্ধি ১০ কুয়েতি দিনার। কুয়েতের শ্রম আইন অনুযায়ী ওভারটাইম পাবেন।
সুযোগ-সুবিধা ও শর্ত
চাকরিতে যোগ দেওয়ার পর শিক্ষানবিশকাল তিন মাস। বার্ষিক ছুটি ৩০ দিন। দৈনিক আট ঘণ্টা ডিউটি, সপ্তাহে ছয় দিন। চাকরির চুক্তি তিন বছর। তবে বাড়ার সম্ভাবনা রয়েছে। প্রয়োজনীয় আসবাবসহ থাকা, খাওয়া ও কর্মস্থলে যাতায়াতে পরিবহনের ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে। চাকরিতে যোগ দেওয়ার বিমানভাড়া এবং তিন বছর সন্তোষজনক চাকরি শেষে দেশে ফেরত আসার বিমানভাড়া নিয়োগকারী কোম্পানি দেবে। অন্যান্য শর্ত কুয়েতের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।
আবেদনের সময়সীমা
অ্যাডভান্সড টেকনোলজি কোম্পানির ব্যবস্থাপনায় কুয়েত যেতে আবেদন করা যাবে আগামী ৯ জুন পর্যন্ত এবং সিটি গ্রুপ জেনারেল ট্রেডিং কোম্পানির ব্যবস্থাপনায় যেতে আবেদন করা যাবে ২৬ মে পর্যন্ত।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




