ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১২:৩৬:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ দেখা যাবে যে দুই চ্যানেলে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৬ পিএম, ২৩ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

নিউজিল্যান্ডে ১১ দিন ঘরবন্দি থেকে জড়তা চলে এসেছিল বাংলাদেশের ক্রিকেটারদের শরীরে। 

তবে মঙ্গলবার প্রথমবারের মতো অনুশীলন করে তা অনেকটাই কেটে গেছে। 

ম্যাচ শুরুর আগে এভাবে কয়েক দিন অনুশীলন করতে পারলে শরীর ও মন দুটোই চাঙ্গা হয়ে উঠবে বলে মনে করেন কিপার-ব্যাটার লিটন দাস। 

ক্রাইস্টচার্চের লিঙ্কন বিশ্ববিদ্যালয় মাঠে বুধবার দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে মুমিনুল হকের দল।

আগামী বছরের প্রথম দিন থেকেই শুরু হতে যাচ্ছে দুই টেস্ট সিরিজের প্রথমটি। অর্থাৎ হাতে এখনও এক সপ্তাহের বেশি সময় আছে। 

এই টেস্ট সিরিজ কোনো চ্যানেলে দেখা যাবে না বলে শোনা খবরে এতদিন ধরে হতাশ ছিলেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।

তবে জানা গেছে, দুটি চ্যানেল দেখাবে সিরিজটি। 

টি-স্পোর্টস ও গাজী টিভি সরাসরি ম্যাচ সম্প্রচার করবে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ দুটি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের দুটি চ্যানেলে খেলা দেখা যাবে। টি-স্পোর্টস ও গাজী টিভি সরাসরি ম্যাচ সম্প্রচার করবে। শুরুতে একটু সমস্যা ছিল, পরে আমাদের জানানো হয় খেলা দেখা যাবে। তাই হচ্ছে।’ 

সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইতে। আর দ্বিতীয় টেস্ট শুরু হবে ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে।