বাংলাদেশ পুলিশে বিশাল নিয়োগ, আবেদন করুন ঘরে বসেই
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৩ পিএম, ২৩ নভেম্বর ২০২২ বুধবার
ফাইল ছবি
বাংলাদেশ পুলিশ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের সার্জেন্ট পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা ঘরে বসেই অনলাইনে কোনো রকম ঝামেলা ছাড়াই আবেদন করতে পারবেন।
পদের নাম : সার্জেন্ট। পদের সংখ্যা: নির্ধারিত নয়। আবেদন যোগ্যতা : যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক পাস করতে হবে। মোটরসাইকেল চালনায় দক্ষতা থাকতে হবে। কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে।
প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি হতে হবে। নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবে। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। তবে (তালাকপ্রাপ্ত বা তালাকপ্রাপ্তা গ্রহণযোগ নয়।) এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই অবিবাহিত থাকতে হবে।
বয়সসীমা : প্রার্থীকে ১৯-২৭ বছরের মধ্যে হতে হবে। কোটায় আবেদন করলে ৩২ বছরের মধ্যে হতে হবে।
শারিকি যোগ্যতা : উচ্চতা পুরুষের ক্ষেত্রে কমপক্ষে ৫ ফুট ৮ ইঞ্চি হতে হবে। নারী প্রার্থীর ক্ষেত্রে কমপক্ষে ৫৬ ফুট ৪ ইঞ্চি হতে হবে। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি। বয়স ও উচ্চতার সঙ্গে ওজন অনুমোদিত পরিমাপ অনুসারে হতে হবে। দৃষ্টি শক্তি ৬/৬ হতে হবে।
আবেদন যেভাবে : আগ্রহীদের আবেদন করতে এই ঠিকানায় http://police.teletalk.com.bd প্রবেশ করে আবেদন করতে হবে।
আবেদন ফি : প্রার্থীদের টেলিটক সিম ব্যবহার করে ৫৫০ টাকা পরীক্ষার ফি প্রদান করতে হবে।
পরীক্ষা গ্রহণ যেভাবে : প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই শেষে লিখিত ও মনস্তাত্ত্বাতিকসহ কম্পিউটার দক্ষতা ও বুদ্ধিমত্তার পরীক্ষা নেওয়া হবে। এসব পরীক্ষায় উর্ত্তীণ হলে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।
মানবন্টন : লিখিত পরীক্ষায় ইংরেজি এবং বাংলা রচনা ও কম্পোজিশনে থাকবে ১০০ নম্বর। পরীক্ষা সময় ৩ ঘণ্টা। সাধারণ জ্ঞান ও গণিতে জন্য থাকবে ১০০ নম্বর। পরীক্ষার সময় ৩ ঘণ্টা। মনস্তত্ত্ব পরীক্ষায় থাকবে ৫০ নম্বর। পরীক্ষায় সময় ৫০।
বেতন ও সুযোগ সুবিধা : জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে ১০ম গ্রেডের নীতিমালা মতে ১৬০০০-৩৮৬৪০ টাকা স্কেলে বেতন প্রদান করা হবে। ট্রাফিক ভাতা, বিনামূল্যে পোশাক সামগ্রী, ঝুঁকি ভাতা, চিকিৎসা ভাতা ও রেশন সামগ্রী প্রদান করা হবে।
এছাড়াও প্রচলিত নিয়ম অনুসারে উচ্চতর পদে পদোন্নতিসহ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে।
আবেদনের সময়সীমা : ২৫ নভেম্বর থেকে ২২ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০





