ঢাকা, সোমবার ২২, জুন ২০২৬ ২২:৪৭:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায় টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায় চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে

বাংলাদেশ পুলিশ নিরলসভাবে দায়িত্ব পালন করছে: স্পিকার

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩০ পিএম, ১০ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন,  দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ পুলিশ নিরলসভাবে দায়িত্ব পালন করে চলেছে।
তার সাথে আজ তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে বাংলাদেশ পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুক সৌজন্য সাক্ষাৎ করলে স্পিকার এ কথা বলেন।
এসময় তিনি সন্ত্রাস ও অরাজকতা দমন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় বর্তমান আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার প্রশংসা করেন।
সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশ পুলিশের সার্বিক উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন।
পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি করার ফলে দেশে জঙ্গীবাদ দমন ও সন্ত্রাস নিরসন সম্ভবপর হয়েছে।
এসময় সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।