ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ১৮:৪২:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

বাংলাদেশ পূর্ব-পশ্চিমের দেশগুলোর সেতু হিসেবে কাজ করতে পারে

ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৩:৫৯ পিএম, ৬ ডিসেম্বর ২০১৭ বুধবার

কম্বোডিয়া সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এশিয়ার দেশগুলোর জনগণের স্বার্থে এ অঞ্চলের মধ্যে সংযোগ ও সহযোগিতা বাড়ানোর ওপর জোড় দিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেছেন, ‘বাংলাদেশ পূর্ব ও পশ্চিমের দেশগুলোর মধ্যে একটি সেতু হিসেবে কাজ করতে পারে। এ কারণে আমরা ঢাকার কাছে নতুন একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নিয়েছি।’


আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কম্বোডিয়ার রয়্যাল পার্টি ফানসিনপেকের প্রেসিডেন্ট ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী নরোদম রনারিধ সৌজন্য সাক্ষাত করতে এলে এ সব কথা বলেন তিনি।


সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি এম নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।


তিনি জানান, এই দুই নেতা এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সংযোগ এবং গণযোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে যোগাযোগ বাড়াতে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করা হবে।


কম্বোডিয়ার বর্তমান রাজার সৎ ভাই নরোদম রনারিধ দেশটির সাবেক প্রয়াত রাজা নরোদম সিহানুকের নামে ঢাকার একটি সড়কের নামকরণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নমপেনে একটি সড়কের নামকরণ করায় কম্বোডিয়ার সরকার ও জনগণকে ধন্যবাদ জানান।


শেখ হাসিনা ও কম্বোডিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলির সাবেক প্রেসিডেন্ট রনারিধ ঢাকায় এশিয়ার দেশগুলোর পার্লামেন্টারিয়ানদের সম্মেলনসহ নানা অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত তাদের আগের বিভিন্ন বৈঠকের কথা স্মরণ করেন।


বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বাস্তবায়ন কার্যক্রমের মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ এবং পররাষ্ট্র সচিব মো: শহীদুল হক উপস্থিত ছিলেন।

এই বিভাগের জনপ্রিয়