বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির সুযোগ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৯ এএম, ১৯ জানুয়ারি ২০২২ বুধবার
ফাইল ছবি
বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে ট্রেড-২ (বিশেষ পেশায়) শাখায় জনবল নেয়া হবে। নারী-পুরুষ সবার জন্য রয়েছে আবেদনের সুযোগ। ২৩ জানুয়ারি আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ৬ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত।
ট্রেড-২ এর পেশাগুলো হলো- কুক (মেস), কুক (ইউনিট), কুক (হাসপাতাল), ইকুইপমেন্ট অ্যান্ড বুট রিপেয়ার (ইঅ্যান্ডবিআর), ব্যান্ডসম্যান (বাদক), কার্পেন্টার, পেইন্টার ডেকোরেটর (পিডি), পেইন্টার, টেইলার এবং কাটিং অ্যান্ড জয়েনিং (সিঅ্যান্ডজে)।
চূড়ান্তভাবে সৈনিক পদে নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা নির্ধারিত স্কেলে বেতন–ভাতা, পেনশনসহ বিনা মূল্যে আহার ও বাসস্থান-সুবিধা পাবেন। এছাড়া মা-বাবা ও শ্বশুর-শাশুড়ির জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসার সুবিধা, বিনা মূল্যে সরকারি পোশাক, ভর্তুকি মূল্যে রেশন এবং সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে সন্তানদের উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। রয়েছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের সুযোগও।
আবেদনের জন্য এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫০ থাকতে হবে। তবে পেইন্টার ডেকোরেটর (পিডি) এবং পেইন্টার পেশার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে। ৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে প্রার্থীর বয়স থাকতে হবে ১৭-২০ বছর।
এছাড়াও কুক পেশার জন্য উন্নতমানের রান্নায় পারদর্শী হতে হবে, ইকুইপমেন্ট অ্যান্ড বুট রিপেয়ার (ইঅ্যান্ডবিআর) পদের জন্য আগ্রহী প্রার্থীদের বুট মেরামত/সেলাইয়ে পারদর্শী হতে হবে, টেইলার পদের জন্য সেলাইয়ের ওপর ন্যূনতম তিন মাসের প্রশিক্ষণ থাকতে হবে। বিশেষ করে শার্ট ও প্যান্ট সেলাইয়ে পারদর্শী হতে হবে। আর কার্পেন্টার এবং কাটিং অ্যান্ড জয়েনিং (সিঅ্যান্ডজে) পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের কাঠমিস্ত্রি কাজে পারদর্শী হতে হবে, পেইন্টার/পেইন্টার ডেকোরেটর (পিজি) পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের পেইন্টিং কাজে পারদর্শী হতে হবে এবং ব্যান্ডসম্যান (বাদক) পেশার ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্রে (ড্রাম, ব্রাশ ব্যান্ড (বিবি) ক্ল্যারিনেট, পাইপ ব্যান্ড (পিবি) ও ব্রাশ ব্যান্ড ট্রামপেটে পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
পুরুষ প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি, বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ৫ ফুট ৪ ইঞ্চি। ওজন কমপক্ষে ৪৯.৯০ কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি, স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি। নারী প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ৫ ফুট ১ ইঞ্চি, ওজন কমপক্ষে ৪৭ কেজি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি, স্ফীত ৩০ ইঞ্চি হতে হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীর অবশ্যই সাঁতার জানতে হবে।
আগ্রহী প্রার্থীরা টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদে আবেদনের জন্য এসএসসি পাসের বোর্ডের প্রথম তিন অক্ষর, রোল নম্বর, পাসের সন ও জেলা কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। প্রথম খুদে বার্তার পর প্রার্থীর তথ্য যাচাই-বাছাই করে একটি পিন নম্বর পাঠানো হবে। পিন নম্বর পেলে আবার খুদে বার্তা পাঠাতে হবে। এক্ষেত্রে আবেদন ফি বাবদ ২০০ টাকা দিতে হবে। দ্বিতীয় খুদে বার্তার পর প্রার্থীকে একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড দেয়া হবে। সেটি দিয়ে অনলাইনে http://sainik.teletalk.com.bd/ এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম পূরণের সময় প্রার্থীর রঙিন ছবি আপলোড করতে হবে। অনলাইন আবেদন ফরম পূরণের পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে প্রবেশপত্র প্রিন্ট না করলে পরে আর তা প্রিন্ট করা যাবে না।
নিয়োগ-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে https://www.army.mil.bd/Job-Circulation-Details/job-circulation-for-soldier-recruitment-29 এই লিংকে।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি





