ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১৯:০৬:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০ ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া

বাংলায় কেউ সুরক্ষিত নেই: লকেট চট্টোপাধ্যায়

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০৪ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ভারতের পশ্চিমঙ্গের বিজেপি নেতা সুপ্রভাত বটব্যালের ‘অপহৃত’ মেয়েকে আজ রোববার উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে উদ্ধার করেছে পুলিশ। কিন্তু অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয়েছে বাবা সুপ্রভাত বটব্যালকেই। সুপ্রভাত বটব্যাল অপহরণের নাটক সাজিয়েছিলেন বলে পুলিশের প্রাথমিক দাবি। 

এদিকে পুলিশের এমন দাবি এবং ‘অপহৃতা’র বাবার বিরুদ্ধেই পুলিশি পদক্ষেপের তীব্র নিন্দায় সরব হয়েছে বিজেপি। বাবা অপহরণ করিয়েছেন মেয়েকে-এই গল্প কেউ বিশ্বাস করবে? প্রশ্ন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের। 

আর জেলা বিজেপির অভিযোগ, সব কিছু ঘটছে অনুব্রত মণ্ডলের নির্দেশে।

সুপ্রভাত বটব্যালের গ্রেফতারির খবর পাওয়ার পরে বিজেপি নারী মোর্চার রাজ্য সভানেত্রী লকেট চট্টোপাধ্যায় আজ তীব্র প্রতিক্রিয়া জানান।
 
তিনি বলেছেন, কতটা আজব পরিস্থিতি বাংলায় তৈরি হয়েছে ভাবুন! যাকে অপহরণ করা হল, তার বাবাকেই পুলিশ গ্রেফতার করছে!

লকেটের প্রশ্ন, বাবা অপহরণ করলেন মেয়েকে, তার পরে থানায় গিয়ে ডায়েরি করলেন, তিন দিন পরে মেয়ে উদ্ধার হল। এবং পুলিশ বুঝতে পারল বাবাই অপহরণ করেছিলেন মেয়েকে-এই গল্প কেউ বিশ্বাস করবেন?

বাংলায় আইন-শৃঙ্খলা বলতে কিছুই নেই এবং আইন-শৃঙ্খলা রক্ষা করার ইচ্ছাও শাসক দলের নেই-দাবি রাজ্য নারী মোর্চার সভানেত্রীর। 

তার কথায়, এ রাজ্যে এখন যাঁরা তৃণমূল ছাড়া অন্য কোনও দল করেন, তাদের ছেলে-মেয়েরাও আর সুরক্ষিত নেই। আর তা নিয়ে অভিযোগ করতে গেলে গ্রেফতার হতে হবে অভিযোগকারীকেই।