বাংলা একাডেমির সভাপতি পদ ছাড়লেন সেলিনা হোসেন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১২ পিএম, ১৮ অক্টোবর ২০২৪ শুক্রবার
সেলিনা হোসেন। ফাইল ছবি।
বাংলা একাডেমির সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। বৃহস্পতিবার তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করেন বলে মিডিয়াকে জানিয়েছেন একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম।
তিনি বলেন, সেলিনা হোসেন পদত্যাগপত্রে সই করেছেন। তবে সভাপতির পদত্যাগপত্র গৃহীত হওয়ার একটা প্রক্রিয়া আছে, সেটি সম্পন্ন না হলে আমরা আনুষ্ঠানিকভাবে বলতে পারছি না যে তিনি পদত্যাগ করেছেন। এটি যেহেতু প্রক্রিয়াধীন, তাই পদত্যাগপত্র গৃহীত হলে সেটি আমরা সবাইকে জানাব।
পদত্যাগের বিষয়ে সেলিনা হোসেন গণমাধ্যমকে বলেন, বাংলা একাডেমি থেকে কর্মকর্তারা এসেছিলেন আমার বাসায়। আমি তাদের কাছে পদত্যাগপত্র সই করে দিয়েছি।
কথাসাহিত্যিক সেলিনা হোসেনকে ২০২২ সালের ৩ ফেব্রুয়ারি একাডেমির সভাপতি পদে তিন বছরের জন্য নিয়োগ দিয়েছিল আওয়ামী লীগ সরকার। ওই বছরের ৬ ফেব্রুয়ারি এই দায়িত্ব নেওয়ার আগে তিনি ৩৪ বছর চাকরিজীবন কাটিয়েছেন একাডেমিতে।
সেলিনা হোসেন একাধারে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক, গবেষক এবং প্রাবন্ধিক। লেখালেখির পাশাপাশি তিনি একাধিক মেয়াদে বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। উপন্যাসে অবদানের জন্য ১৯৮০ সালে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার’ পান। ২০০৯ সালে ভাষা ও সাহিত্যে ‘একুশে পদক’ এবং ২০১৮ সালে তিনি সাহিত্যে ‘স্বাধীনতা পুরস্কার’ পান।
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন



