বাইক দুর্ঘটনায় হবু স্বামীর মৃত্যু, আত্মঘাতী তরুণী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৫ এএম, ১১ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
হবু স্বামীর মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যে আত্মঘাতী হলেন ভারতীয় এক তরুণী। কোরবানীর ঈদের পরেই বিয়ের দিন ঠিক হয়েছিল জিনাত এবং আলি আকবরের। কিন্তু মঙ্গলবার রাতে বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় আলির। হবু স্বামীর মৃত্যুর শোক সামলাতে না পেরে আলির মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই আত্মহত্যা করলেন জিনাত। তার আগে বন্ধুদের হোয়াটসঅ্যাপ করে জানালেন ‘গুড বাই’।
ঘটনাটি ঘটেছে কলকাতার বন্দর এলাকার একবালপুরে। কুড়ি বছরের জিনাতের বাড়ি একবালপুর থানার ভূকৈলাশ রোডে। ১১ বছরের ভাইয়ের সঙ্গে একই ঘরে থাকতেন জিনাত। বুধবার সকালে ভাই ঘুম থেকে উঠে দেখতে পায়, বিছানার উপর সিলিং পাখা থেকে দিদির প্রাণহীন দেহটা ঝুলছে। নিজেরই দোপাট্টার ফাঁস গলায়।
ছেলের চিৎকারে পাশের ঘর থেকে আসেন জিনাতের মা। খবর পেয়ে আসেন এলাকার মানুষ, প্রতিবেশীরাও। খবর পেয়ে একবালপুর থানার পুলিশ এসে দেহ নামিয়ে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় এসএসকেএম হাসপাতালে।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে আলি আকবরের কথা। গত বছর দুয়েক ধরে জিনাত এবং আলির মধ্যে প্রেমের সম্পর্ক। জিনাতের বন্ধুদের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, তাদের সঙ্গে বেশ কয়েক বার আলি এবং জিনাত দেখা করেছেন। ফোনে, হোয়াটস্অ্যাপে নিয়মিত কথা বার্তা হত জিনাত ও আলির।
কয়েক বছর আগে মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর পড়াশোনা বন্ধ করেছিলেন জিনাত। তার বাবার মৃত্যু হয়েছে আগেই। কয়েক মাস আগেই পাশের হোসেন শাহ রোডের বাসিন্দা আলি আকবর ওরফে রাহুলের সঙ্গে বিয়ের কথা পাকা হয়। ঠিক হয় আগামী অগাস্টে কোরবানীর ঈদের পরেই বিয়ে হবে।
কিন্তু গত রবিবার রাতে বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হয় আলি। তাকে ভর্তি করা হয় এসএসকেএমে। বুধবার রাতে সেখানেই তার মৃত্যু হয়। খবরটা পৌঁছয় জিনাতের কাছে।
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, বুধবার রাতে আলির এক বন্ধুকে ফোন করে ওই মৃত্যুর খবর সঠিক কি না তা নিশ্চিত হয় জিনাত। বন্ধুদের কাছ থেকে তদন্তকারীরা জানতে পেরেছেন, দুর্ঘটনার পর থেকেই অবসাদে ভুগছিলেন তিনি।
পুলিশ সূত্রে খবর, আলির মৃত্যুর খবর জানার পরই শাহিন নামে এক বান্ধবীকে হোয়াটস্অ্যাপ করেন জিনাত। তাকে তিনি লেখেন, ‘‘রাহুলের মৃত্যুর পর আমার বেঁচে থাকার কী মানে? আমিও মরব।”
স্থানীয় সূত্রে খবর, বন্ধুরা তাকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। অন্য এক বান্ধবীকে রাত ৩টা ৩৯ মিনিটে এবং ৩টা ৪০ মিনিটে পর পর দু’টি মেসেজ পাঠান জিনাত। তাতে লেখা— ‘গুড বাই।’
তদন্তকারীদের অনুমান, আলির মৃত্যু মেনে নিতে পারেননি জিনাত। সেই অবসাদ থেকেই আত্মহত্যা। মোবাইলের মেসেজের সময় থেকে পুলিশের ধারণা ভোর রাতেই গলায় ফাঁস দিয়েছেন তিনি।
যখন গোটা ঘটনা নিয়ে তদন্ত চলছে তখন ময়নাতদন্তের জন্য এসএসকেএমের মর্গে পাশাপাশি অপেক্ষা করছে জিনাত আর আলির দেহ।
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা











