ঢাকা, বুধবার ১১, ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৭:২১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এবার সিলেটে ভূমিকম্প অনুভূত. মাত্রা ৪ ৫০তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ রয়টার্স: ক্ষমতার দোরগোড়ায় তারেক রহমান বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু

বাচ্চাকে ‌মারধর করায় দল নিয়ে থানায় মা হনুমান!

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৪৯ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

যশোরের কেশবপুর উপজেলায় বাচ্চাকে মারধর করায় একদল কালো মুখ হনুমান থানায় অবস্থান নেয় বলে জানা গেছে। রোববার দুপুরে তারা কেশবপুর থানার প্রধান ফটকে অবস্থান নেয়। এ সময় পুলিশ সদস্যরা তাদের খাবার খাইয়ে শান্ত করার চেষ্টা করেন।

পুলিশ জানিয়েছে, বাচ্চাকে মারধর করে আহত করায় একটি মা হনুমান কোলে বাচ্চা নিয়ে প্রথমে থানায় আসে। এর পর পরই প্রায় ২০ থেকে ২৫টি হনুমান দলবদ্ধভাবে থানার প্রধান ফটকের সামনে অবস্থান নেয়।

একপর্যায়ে হনুমানরা ডিউটি অফিসারের কক্ষে ঢুকে পড়ে। থানা চত্বরে ও অফিস কক্ষে তাদের লাফ-ঝাঁপে পুলিশ সদস্যরা হতচকিত হয়ে পড়েন। পরে তাদের খাবার খাইয়ে শান্ত করার চেষ্টা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেনে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন। তিনি বলেন, ‘কিছু শুকনো খাবার দিলে ঘণ্টাখানেক অবস্থানের পর হনুমানের দল চলে যায়। ’

তবে হামলাকারীদের বিষয়ে তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।