বাচ্চাটিকে নিতে আগ্রহী বিশ্বের শত শত পরিবার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৪ পিএম, ৩০ জুন ২০১৯ রবিবার
যুক্তরাষ্ট্রে নবজাতক এক বাচ্চা মেয়েকে প্লাস্টিক ব্যাগের ভেতর থেকে উদ্ধার করার খবর প্রকাশিত হওয়ার পর দেশী-বিদেশী বহু পরিবার তাকে দত্তক নিতে উদগ্রীব হয়ে উঠেছে।
একজন কর্মকর্তা বলেছেন, মনে হচ্ছে সারা পৃথিবীতেই যেন মেয়েটির পরিবার ছড়িয়ে আছে যারা তাকে কাছে পেতে অপেক্ষা করছে।
কর্মকর্তারা এই বাচ্চাটিকে 'অলৌকিক' শিশু বলে বর্ণনা করছেন এবং আপাতত তার নাম দেওয়া হয়েছে ইন্ডিয়া।
জর্জিয়ায় স্থানীয় লোকজন তাদের বাড়ি থেকে বাচ্চাটির কান্না শুনতে পেয়ে পুলিশকে ফোন করলে পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে।
বাচ্চাটি হলুদ রঙের একটি বড় প্লাস্টিকের ব্যাগের ভেতরে জড়ানো ছিল। পুলিশ ওই ব্যাগটি ছিঁড়ে তাকে বের করে আনার একটি হৃদয়স্পর্শী ভিডিও প্রকাশ করেছে।
সেসময় বাচ্চাটি কাঁদছিল। পুলিশ চেষ্টা করছিল তাকে নানাভাবে আশ্বস্ত করার।
সাথে সাথেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ডাক্তাররা বলছে, বাচ্চাটি সুস্থ আছে। তার দেহের কোথাও কোন ক্ষতচিহ্ন পাওয়া যায়নি।
ঘটনাটি জুন মাসের প্রথম সপ্তাহের। বাচ্চাটি এখন শিশু বিভাগের হেফাজতেই আছে। তার ওজন বাড়ছে।
এর মধ্যে তিন সপ্তাহ চলে গেছে। কর্মকর্তারা বলছেন, শিশুটি হাসছে এবং গাত-পা ছুঁড়ছে।
কর্মকর্তারা বলছেন, বাচ্চাটির জন্যে একটি স্থায়ী ঠিকানা পাওয়ার আগ পর্যন্ত সে শিশু সার্ভিসের হেফাজতেই থাকবে।
স্থানীয় কাউন্টি শেরিফের কর্মকর্তারা বাচ্চাটির পিতামাতা ও আত্মীয় স্বজনকে খুঁজে বের করার চেষ্টা করছেন।
এক ফেসবুক পোস্টে তারা জানিয়েছেন, বেবি ইন্ডিয়ার ব্যাপারে শেয়ার করার মতো এখনও নতুন কোন তথ্য পাওয়া যায়নি।
তবে জর্জিয়ার পরিবার ও শিশু সার্ভিসের একজন কর্মকর্তা টম রলিংস জানিয়েছেন, তাকে নিতে আগ্রহী পরিবারের কোন কমতি নেই।
এবিসি টেলিভিশনের গুড মর্নিং আমেরিকা অনুষ্ঠানে তিনি বলেছেন, "যেসব পরিবার বাচ্চাটিকে নিতে চায় তাদের লম্বা লাইন পড়ে গেছে।"
বাচ্চাটিকে নাটকীয়ভাবে উদ্ধারের খবর বিশ্বের বিভিন্ন দেশে সংবাদ শিরোনাম হয়েছে এবং তার পর থেকে বিভিন্ন দেশ থেকে শত শত পরিবার তাকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেছে বলে তিনি জানিয়েছেন।
তিনি বলেন, "আমার পুরো জীবনে এরকম অলৌকিক ঘটনা আর দেখিনি।"
মাতৃ-জঠরে শিশুটি যে নালী দিয়ে মায়ের সঙ্গে যুক্ত ছিল সেটি এখনও রয়ে গেছে।
তাকে যখন উদ্ধার করা হয় তখন তার বয়স বড় জোড় কয়েক ঘণ্টা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা











