বাজারে আলু-পেঁয়াজের দাম ভীষণ চড়া
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৯ পিএম, ৮ নভেম্বর ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
দুই সপ্তাহ আগেই বেড়েছে আলুর দাম। তবে কমার নাম নেই। একই অবস্থা পেঁয়াজের। প্রতি সপ্তাহেই বাড়ছে রান্নার এই উপকরণের দাম। এতে অসন্তোষ সৃষ্টি হয়েছে ক্রেতাদের মাঝে।
আজ শুক্রবার (০৮ নভেম্বর) সকালে মোহাম্মদপুর কৃষি মার্কেট ঘুরে দেখা যায়, প্রতি কেজি ডায়মন্ড আলু বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে। অথচ অক্টোবরের শেষ সপ্তাহেও রাজধানীর বাজারে আলু বিক্রি হয়েছে ৫০ টাকা কেজি দরে।
এদিকে বাজারে দেখা মিলেছে বগুড়ার ছোট আকারের আলুর। বিরিয়ানির আলু হিসেবে পরিচিত ছোট আলুর কেজি ৮০ টাকা। এছাড়া নতুন আলুও রয়েছে বাজারে। যার দাম সাধারণ আলুর দ্বিগুণ। ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে প্রতি কেজি নতুন আলু।
শুধু আলু নয়, নিত্যপণ্যের একই হারে বেড়েছে পেঁয়াজের দাম। অক্টোবরের শেষ দিকে ১২০ টাকা থেকে ১৩০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে দেশি পেঁয়াজ। চলতি সপ্তাহে সেই পেঁয়াজের কেজি দাঁড়িয়েছে ১৬০ টাকা। অর্থাৎ প্রায় ১০ দিনের ব্যবধানে কেজিতে ৩০ থেকে ৪০ টাকা বেড়েছে পেঁয়াজের দাম।
প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে ১১০ টাকা হারে। যা গত মাসের শেষ সপ্তাহেও ৯০ টাকা ছিল বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
মোহাম্মদপুর কৃষি মার্কেটের আলু-পেঁয়াজের দোকানি মো. ইসলাম ঢাকা মেইলকে বলেন, দাম বাড়ছে। তাই আমরাও বেশি দামে বিক্রি করতেছি। পাইকারিতেই দাম বেশি।
চড়া মূল্যের কারণে অসন্তোষ সৃষ্টি হয়েছে ক্রেতাদের মাঝে। কৃষি মার্কেটে বাজার করতে আসা আমির হামজা ঢাকা মেইলকে বলেন, প্রতিটা জিনিসের দামই বেশি। আগের সরকারের সময়ও এই অবস্থা ছিল, হুটহাট সব জিনিসের দাম বাড়তো। এখনও তাই। ব্যবসায়ীদের সাথে কেউ আসলে পেরে উঠছে না। ভুক্তভোগী আমরা।
এদিকে আলু-পেঁয়াজের পাশাপাশি স্বাভাবিকের চাইতে বেশি দামেই বিক্রি হচ্ছে আদা-রসুন।
বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি দেশি আদা বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি দরে। চীনের আদা ১৮০ টাকা কেজি। ভারতীয় রসুনের কেজি ১৩০ টাকা। এছাড়া শুকনা মরিচ বিক্রি হচ্ছে ৫০০ টাকা কেজি দরে।
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী







