বাজেটে মাতৃত্বকালীন ভাতাভোগীর সংখ্যা বৃদ্ধি করা হবে : চুমকি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:১৩ এএম, ৩১ মে ২০১৮ বৃহস্পতিবার
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, আগামী অর্থ বছরের বাজেটে মাতৃত্বকালীন ভাতাভোগীর সংখ্যা ৮ লাখ থেকে বৃদ্ধি করে সাড়ে ৯ লাখে উন্নত করা হবে। টাকার পরিমাণও ৫শ’ টাকা থেকে বাড়িয়ে ৮শ’ টাকা করা হবে।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত মাতৃত্বকালীন ভাতা প্রাপ্ত হত:দরিদ্র মায়েদের জন্য হেলথ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী একথা বলেন।
আজ বুধবার সকালে ঢাকা শিশু একাডেমী মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক সচিব নাছিমা বেগম এনডিসি।
মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কাজী রওশন আরা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উদ্বোধনের সময় প্রতিমন্ত্রী মায়েদের হাতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী অনুষ্ঠানে মায়েদের উদ্দেশ্যে বলেন, শুণ্য থেকে ৫ বছরের মধ্যে শিশুর ৯০ শতাংশ বিকাশ সাধিত হয়। সুতরাং এই সময় শিশুদের প্রতি যতœশীল হতে হবে।
চুমকি বলেন, সরকার যে টাকা আপনাদের দিয়েছেন এই টাকা দিয়ে নিজে এবং শিশুকে ভাল খাবার খাওয়াবেন।
এ সময় সচিব নাছিমা বেগম মায়েদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের জন্য ডাক্তারের ব্যবস্থা করা হয়েছে। আপনারা প্রত্যেকে ডাক্তারের সাথে কথা বলবেন। আপনাদের কি সমস্যা তা ডাক্তারকে বলবেন, এর জন্য কোন টাকা দিতে হবে না।’
উল্লেখ্য, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রায় ৪ হাজার মা’কে মাতৃত্বকালীন ভাতা প্রদান করে। এই সকল মায়ের স্বাস্থ্য সেবা দেয়ার জন্য হেলথ ক্যাম্প চালু করা হয়েছে। এই লক্ষ্যে প্রত্যেকে স্বাস্থ্য সেবা পাবেন। তাছাড়া তাদেরকে বিভিন্ন দক্ষতামূলক প্রশিক্ষণ দেয়া হয়।
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিন আজ
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- বিরাটের ৩৮তম জন্মদিনে তার ১০ বিশ্বরেকর্ড, যা ভাঙা প্রায় অসম্ভব!
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- নোনা ইলিশ ভুনা: বাঙালির ঐতিহ্যবাহী স্বাদের এক অনন্য পদ
- ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
- যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা
- মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন অনলাইনে
- পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি







