বাজেটে শিশু বিকাশে বরাদ্দ বেড়েছে ১০ হাজার কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৬:২৮ পিএম, ১০ জুন ২০১৮ রবিবার
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৮-১৯ অর্থবছরে জন্য ৬৫ হাজার ৬৫০ কোটি টাকার পৃথক শিশু বাজেট উপস্থাপন করেছেন। এ বাজেটে তিনটি নতুন মন্ত্রণালয়/বিভাগ অন্তুর্ভূক্ত হয়েছে। এ নিয়ে শিশু বাজেটে অন্তর্ভুক্ত মন্ত্রণালয়/বিভাগের সংখ্যা হলো ১৫টি। এবছর ২০১৭-১৮ অর্থবছরের চেয়ে বরাদ্দ বেড়েছে ৯ হাজার ৭শ’ ৫০ কোটি টাকা।
অর্থমন্ত্রী আজ বাজেট বক্তৃতায় বলেন, ২০১৭-১৮ অর্থবছরের বাজেটের সঙ্গে তুলনা করলে ২০১৮-১৯ অর্থবছরে নির্বাচিত ১৫টি মন্ত্রণালয়ের বাজেট বেড়েছে ১১ দশমিক ৭ শতাংশ। একই সময়ে শিশু-কেন্দ্রিক বাজেট ৫৫ হাজার ৯০০ কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬৫ হাজার ৬৫০ কোটি টাকায়। প্রবৃদ্ধির হার হিসেবে যা ১৭.৪ শতাংশ।
তিনি বলেন, শিশু-কেন্দ্রিক প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়নে মন্ত্রণালয়গুলোর প্রচেষ্টা বিগত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে বলেই মন্ত্রণালয়গুলোর সার্বিক বরাদ্দের প্রবৃদ্ধির চেয়ে শিশু-কেন্দ্রিক কার্যক্রমের বরাদ্দের প্রবৃদ্ধি বেড়েছে।
অর্থমন্ত্রী বলেন, নির্বাচিত মন্ত্রণালয়গুলোর মোট বাজেটের অনুপাতে শিশু সংবেদনশীল বরাদ্দও বিগত ২০১৭-১৮ অর্থবছরের ৪১ দশমিক ৪ শতাংশ হতে ২০১৮-১৯ অর্থবছরে ৪৩ দশমিক ৬ শতাংশে উন্নীত হয়েছে। পাশাপাশি সরকারের মোট বাজেটে শিশু-কেন্দ্রিক বাজেটের হিস্যা কিছুটা বেড়েছে। ২০১৭-১৮ সালে যা ছিলো ১৩ দশমিক ৯৭ শতাংশ, তা ২০১৮-১৯ অর্থবছরে বেড়ে দাঁড়িয়েছে ১৪ দশমিক ১৩ শতাংশে।
আবুল মাল আবদুল মুহিত এবছর চতুর্থবারের মতো শিশু কেন্দ্রিক বাজেট উপস্থাপন করেন। তিনি ৮টি মন্ত্রণালয় ও ৭টি বিভাগের জন্য শিশু সংবেদনশীল বাজেট প্রস্তাব করেন। মন্ত্রণালয় ও বিভাগগুলো হলো; প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়; কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ, তথ্য মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং আইন ও বিচার বিভাগ।
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু






