বাপ্পির প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
| উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২৮ পিএম, ২ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার
ফজিলাতুন্নেসা বাপ্পির প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পির কফিনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রী এ সময় তার কফিনের পাশে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।
পরে আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে দলটির সভাপতি শেখ হাসিনা দলের পক্ষ থেকে সাবেক এই সংসদ সদস্যের কফিনে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন।
প্রধানমন্ত্রী এরপর মরহুমার পরিবারের সদস্যদের সান্তনা দেন ও তাদের প্রতি সমবেদনা জানান। তিনি বাপ্পির রুহের মাগফেরাত কামনা করেন।
এর আগে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের পক্ষ থেকে তাঁর সামরিক সচিব এডভোকেট বাপ্পির কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে জাতীয় সংসদ স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া মরহুমার কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।
সংসদের বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদের পক্ষ থেকে জাতীয় পার্টির আইনজীবী ফখরুল ইমাম বাপ্পির কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।
এর আগে, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এডভোকেট বাপ্পির জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
মন্ত্রীবর্গ, ডেপুটি স্পিকার, পার্লামেন্ট সদস্যবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জানাজায় অংশ গ্রহণ করেন।
এ সময় মরহুমার রুহের মাগফিরাত করে মোনাজাত ও দোয়া করা হয়।
এডভোকেট বাপ্পি নবম ও দশম সংসদে সংরক্ষিত মহিলা আসনে এমপি নির্বাচিত হন।
বাপ্পি (৪৯) আজ সকাল আটটার দিকে মারা যান। তিনি ২৯ ডিসেম্বর থেকে বিএসএমএমইউ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। তিনি নিউমোনিয়া ও শ্বাসকষ্টে ভুগছিলেন।
তিনি আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)’র প্রসিকিউটর এবং সুপ্রিম কোর্টের অ্যাসিস্টেন্ট অ্যাটর্নী জেনারেল ছিলেন।
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা











