ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ২০:৫২:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

বার্তা সম্পাদক নেবে বিবিসি বাংলা

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৬ পিএম, ৭ ডিসেম্বর ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

বিশ্বের অন্যতম প্রভাবশালী সংবাদমাধ্যম বিবিসি সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের বাংলা এডিশনের জন্য দক্ষ ও অভিজ্ঞ লোকবল নিয়োগ দেবে। নিয়োগের পর ঢাকা-ভিত্তিক অফিসে কাজ করতে হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : নিউজ এডিটর, বাংলা এডিশন। আবেদন যোগ্যতা : বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সারির সংবাদমাধ্যমে সিনিয়র এডিটর হিসেবে সফলভাবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। 

নিউজরুমের দল পরিচালনা করার পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স-ভিত্তিক কনটেন্ট নিয়ে কাজের দক্ষতা থাকতে হবে। এডিটরিয়াল মূল্যবোধ ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণে পটু হতে হবে।

বাংলা ভাষায় ভালো দক্ষতা থাকতে হবে। একই সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসেবে ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে আইন ও নীতিমালা সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া বিষয়ক নানা বিষয়ে জানাশোনা থাকতে হবে।

নিয়োগ দেওয়া হবে স্থায়ী ভাবে। চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজ করতে হবে। 
আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 
আবেদনের শেষ তারিখ : ১৯ ডিসেম্বর, ২০২২