বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ৩য় শ্রেণির ছাত্রীসহ ৩ জন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১১ পিএম, ২৪ আগস্ট ২০১৯ শনিবার
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জ একরাতে ৩য় শ্রেণির স্কুল ছাত্রীসহ ৩ ছাত্রীকে বাল্যবিয়ে থেকে রক্ষা করলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার দিয়াড় পাচিল গ্রামে সংগীয় ফোর্স নিয়ে কনের বাড়ীতে উপস্থিত হন ভ্রাম্যমাণ আদালত।
তখন কনের বাড়ীতে কনে দিয়াড় পাচিল গ্রামের আঃ মালেক রতনের মেয়ে ছাত্রী ফাতেমা খাতুনের (১৬) সাথে পৌর এলাকার কালীবাড়ী ঘোষপাড়া মহল্লার আঃ বারীর ছেলে ও স্থানীয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান ৩য় বর্ষের ছাত্র বায়েজিদ বোস্তামীর (২১) বিয়ের আয়োজন চলছিল। ভ্রাম্যমাণ আদালত বাল্যবিয়ে বন্ধ করে কনের বাবা আঃ মালেক রতনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
রাত ৮ টায় একই এলাকার মূলীবাড়ী গ্রামে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। তখন কনের বাড়ীতে কনে নয়ন শেখের মেয়ে ও স্থানীয় হাই স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী নুপুর খাতুনের (১৪) সাথে পৌর এলাকার হোসেনপুর মহল্লার মৃত আব্দুল শেখের ছেলে হিরা মন্ডলের (৩২) বিয়ের আয়োজন চলছিল। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কনের বাবা নয়ন শেখ ও বর হিরা মন্ডল প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এরপর রাত ৯ টায় একই এলাকার শিলন্দা পূর্বপাড়া গ্রামে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। তখন কনের বাড়ীতে কনে শিলন্দা পূর্বপাড়া গ্রামের সেলিম হোসেনের মেয়ে ও স্থানীয় স্কুলের ৩য় শ্রেণির ছাত্রী সনি খাতুনের (১৩) সাথে চরবনবাড়ীয়া গ্রামের ইমান আলীর ছেলে মনিরুল ইসলামের (২৫) বিয়ের আয়োজন চলছিল। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে কনের পিতা সেলিম হোসেনকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এরপর প্রত্যেক কনের বাবার কাছ থেকে কনে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে মুচলেকাও নেয়া হয়।
-জেডসি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার



