ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ০:০৭:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

বাল্যবিয়ে প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে: স্পিকার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩১ পিএম, ২০ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার

বাল্যবিয়ে প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে: স্পিকার

বাল্যবিয়ে প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে: স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাল্যবিয়ে প্রতিরোধে সকলকে সচেতনভাবে এগিয়ে আসতে হবে।বাল্যবিয়ে প্রতিরোধ ও কিশোরী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সবাইকে নিয়ে কাজ করা জরুরী। 
তিনি বলেন, কিশোরীরা তাদের কৈশোরকালীন উল্লেখযোগ্য সময় বিদ্যালয়গুলোতে অতিবাহিত করে। তাই কিশোরী স্বাস্থ্য সুরক্ষায় বিদ্যালয়ের অনুশাসন, শিক্ষকদের আন্তরিকতা এবং বিদ্যালয়ের স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে।
তিনি আজ মঙ্গলবার গাজীপুর জেলার কালীগঞ্জে রায়েরদিয়া উচ্চ বিদ্যালয়, উলুখোলা প্রাঙ্গণে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পার্লামেন্টারিয়ান্স অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (বিএপিপিডি) আয়োজিত ‘বাল্যবিবাহ প্রতিরোধ ও কিশোরী স্বাস্থ্য সুরক্ষা’ শিরোনামে স্থানীয় পর্যায়ে পরামর্শমূলক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ড. মো. আব্দুস শহীদ এমপি, হাবিবে মিল্লাত এমপি ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন। উম্মে কুলসুম স্মৃতি এমপি এবং আদিবা আনজুম মিতা এমপিও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে. এম. আব্দুস সালাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ ও আন্তরিক পরিকল্পনার ফলে প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের জন্য সকল স্তরের শিক্ষা সহজগম্য হয়েছে। তিনি বলেন, কিশোরীদের সকল ধরনের প্রতিবন্ধকতা দূর করতে পারলে তারাও যোগ্য নাগরিক হিসেবে জাতীয় উন্নয়নে ভূমিকা রাখতে পারবে।
তিনি বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ এবং কিশোরী স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা আনয়নের লক্ষ্যে সংসদ সদস্যরা নিজ নিজ এলাকার পাশাপাশি অন্যান্য এলাকাতেও এই প্রকল্পের সাথে যুক্ত থেকে কাজ করে যাচ্ছেন, যার ইতিবাচক প্রভাব সারা বাংলাদেশে পরিলক্ষিত হচ্ছে। এ কর্মশালায় যুক্ত ইউনিয়ন পরিষদের সদস্য, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীদের পরামর্শ বাল্যবিবাহ প্রতিরোধ এবং কিশোরী স্বাস্থ্য সুরক্ষায় যথাযথ কর্মপরিকল্পনা গ্রহণে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।