বাল্য বিয়ে বন্ধে বিভিন্ন কার্যক্রম চলছে: প্রতিমন্ত্রী ইন্দিরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩২ পিএম, ১৪ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ, বাল্য বিয়ে বন্ধ এবং কিশোর-কিশোরীদের উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সচিবালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেক্সজান্দ্রা বার্গ ফন লিন্ডে ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড। এ সময় তিনি এ কথা জানান।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পৃথক সাক্ষাতে তারা বাংলাদেশে নারীর উন্নয়ন, ক্ষমতায়ন, সমতা অর্জন ও দ্বিপাক্ষিক ইস্যুর বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, জাতির পিতা সংবিধানে গণজীবনের সর্বস্তরে নারী-পুরুষের সমঅধিকারের নিশ্চিত করেন। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে নারী উন্নয়ন, ক্ষমতায়ন, নারীর সমঅধিকার প্রতিষ্ঠা ও কর্মসংস্থান সৃষ্টির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন।
তিনি আরও বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নারীদের কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে তথ্য-প্রযুক্তির মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি ও বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
সুইডেনের রাষ্ট্রদূত আলেক্সজান্দ্রা বার্গ ফন লিন্ডে বলেন, জেন্ডারবেজড ভায়োলেন্স ও বাল্য বিয়ে বিশ্বব্যাপী কন্যা শিশুর উন্নয়নে বড় চ্যালেঞ্জ। নারী ও শিশুরা জলবায়ু পরিবর্তনের জন্য ক্ষতিগ্রস্থ হচ্ছে।
সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড জানান, তার দেশ চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জের আম, যশোরের সবজি ও ভৈরবের জুতা উৎপাদনকারী নারী উদ্যোক্তাদের সহায়তা করছে। এ সময় জয়িতা ফাউন্ডেশনের নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা সুইডেন ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতকে বাংলাদেশে নারী কর্মসংস্থান সৃষ্টি ,উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি ও তাদের উৎপাদিত পণ্যের বাজারজাতকরণে সহায়তা দেওয়ার আহবান জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উভয় দেশের রাষ্ট্রদূত বাংলাদেশে নারী ক্ষমতায়ন ও আর্থ-সামাজিক উন্নয়নে একসঙ্গে কাজ করে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন।
এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক রাম চন্দ্র দাস ও যুগ্মসচিব নার্গিস খানম উপস্থিত ছিলেন।
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার











