বাস-গাড়ি সংঘর্ষ: বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীসহ নিহত ৪
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৬ পিএম, ১৭ আগস্ট ২০১৯ শনিবার
নরসিংদীর শিবপুর উপজেলায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কারারচর মদিনা জুট মিলস-এর পাশে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর দুমড়েমুচড়ে যাওয়া বাস। ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনায় বেসরকারি মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীসহ চারজন নিহত হয়েছে। আহত হয়েছে ৫ জন। ছবি: প্রথম আলোদুর্ঘটনার পর দুমড়েমুচড়ে যাওয়া বাস। ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনায় বেসরকারি মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ জন। ছবি: প্রথম আলোনরসিংদীর শিবপুরের কারারচরে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে রাজধানীর বেসরকারি মিলেনিয়াম ইউনিভার্সিটির তিন শিক্ষার্থীসহ চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন পাঁচজন। গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে শিবপুরের কারারচর এলাকার মদিনা জুট মিলের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় লোকজন বলছেন, প্রাইভেট কারটিতে মোট পাঁচজন ছিলেন। তাঁরা সিলেটে ঘুরতে গিয়েছিলেন। ঢাকায় ফেরার পথে কারারচরে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে প্রাইভেট কারটির সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায়। ভেতরে থাকা চার যাত্রী নিহত হন। একজন গুরুতর আহত হন। সংঘর্ষের পর বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।
নিহত চারজন হলেন ঢাকার রমনার নয়াতলা এলাকার মৃত আবুল কালাম আজাদের ছেলে ইমরান হোসেন (৩০), তাঁর স্ত্রী সাদিয়া আক্তার (২৪), খিলগাঁও এলাকার মৃত রফিকুল ইসলামের মেয়ে জান্নাত (২৫) এবং উত্তর গোরান এলাকার রেজাউল হকের ছেলে আকিব (২৭)। তাদের মধ্যে সাদিয়া, জান্নাত ও আকিব রাজধানীর মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের এমবিএর শিক্ষার্থী। আর ইমরান সাদিয়ার স্বামী। ইমরান, জান্নাত ও আকিব ঘটনাস্থলেই নিহত হন। আর নরসিংদী জেলা হাসপাতালে যাওয়ার পর সাদিয়াকে মৃত ঘোষণা করা হয়।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীরা পিকনিক শেষে প্রাইভেটকারযোগে সিলেট থেকে ঢাকা ফিরছিলেন। প্রাইভেটকারটি কারারচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি খাদে পড়ে যায় এবং প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। আহত অবস্থায় বাস ও প্রাইভেটকারের পাঁচ যাত্রীকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে একজন মারা যান। আহত চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদীর দমকল বাহিনীর উপসহকারী পরিচালক শফিকুল ইসলাম। তিনি জানান, বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে দমকল বাহিনীর নরসিংদী ও শিবপুরের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে হতাহতদের উদ্ধার করেছে।
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার



