বাড়ছে ডেঙ্গু রোগী, ঝুঁকিতে শিশুরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০২ পিএম, ১১ আগস্ট ২০২১ বুধবার
ছবি: সংগৃহীত
করোনা মহামারির মধ্যেই দেশে আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছে ডেঙ্গু রোগী। দুই সিটি করপোরেশন ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করলেও প্রতিদিন রেকর্ডসংখ্যক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত রোববার সকাল আটটা থেকে গতকাল সকাল আটটা পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৭ জন। এর মধ্যে ঢাকাতেই ভর্তি হয়েছেন ২১৮ জন। আর চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৯৫ জন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯১৫ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮৫২ জনসহ অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ৬৩ জন।
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে গতকাল দুপুর পর্যন্ত ১৬৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি ছিল। এর মধ্যে ৩৪ শিশু, ৫৮ জন নারী এবং পুরুষ ৭৩ জন।
চিকিৎসকেরা বলছেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের মধ্যে শিশুদের সংখ্যা এখন আগের চেয়ে বেড়েছে। তাই শিশুরা যাতে অক্রান্ত না হয়, সে জন্য প্রতিটি বাসায় অভিভাবকদের সতর্ক থাকতে হবে। ডেঙ্গু জ্বরের উপসর্গ সম্পর্কে তাঁরা বলছেন, জ্বর, মাথাব্যথা, চোখব্যথা, মাংস পেশিতে ব্যথা, শরীরে র্যাশ ওঠা, মুখ থেকে রক্তক্ষরণ, পেট ফুলে যাওয়া, শরীরে পানি আসা। এসব লক্ষণ নিয়ে শিশুরা হাসপাতালে আসছে।
মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মো. রশিদ-উন-নবী বলেন, প্রতিদিন গড়ে ৩০ জনের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। রোগী আরও বাড়লে যাতে চিকিৎসাসেবা নিশ্চিত করা যায়, সে জন্য কয়েকটি ওয়ার্ড তৈরি করে রাখা হয়েছে।
ডেঙ্গু পরিস্থিতির খারাপের দিকে যাচ্ছে জানিয়ে হাসপাতালের চিকিৎসকেরা বলেছেন, প্রতিদিন যে হারে মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে, তাতে সামনে পরিস্থিতি খারাপ হতে পারে। করোনায় আক্রান্ত ১০ জন রোগীকে একজন চিকিৎসক দেখভাল করতে পারেন। কিন্তু ডেঙ্গু রোগীর অবস্থা খারাপ হলে একজন রোগীর জন্য একজন চিকিৎসকের প্রয়োজন হয়।
এদিকে, স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ১৮টি মৃত্যুর তথ্য পাঠানো হলেও আইইডিসিআর এখনও কোনো মৃত্যুর পর্যালোচনা শেষ করেনি এবং কোনো মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেনি।
-জেডসি
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


