বাড়ি ফিরেছেন কোয়ারেন্টাইনে থাকা ৩১২ বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৭ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২০ রবিবার
ছবি: সংগৃহীত
হজ ক্যাম্প থেকে ঘরে ফিরেছেন চীনের উহান শহর থেকে ফিরে কোয়ারেন্টাইনে থাকা ৩১২ বাংলাদেশি। সংশ্লিষ্টরা জানান, রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ৯টার মধ্যে পৃথকভাবে ভাগ হয়ে হজ ক্যাম্প ছাড়েন ১১২ বাংলাদেশি। এর আগে শনিবার (১৫ ফেব্রুয়ারি) ঘরে ফেরেন ২০০ বাংলাদেশি।
উহান থেকে ফেরা বাংলাদেশিদের ১৫ দিনেরও বেশি সময় ধরে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়। তাদেরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পরীক্ষা- নিরীক্ষা করা হয়। সেখানে করোনা ভাইরাসের কোনো লক্ষণ না পাওয়ায় সবাইকে শনি ও রোববার ছেড়ে দেওয়া হয়। এরপর সব বাংলাদেশি নিজ দায়িত্বে ঘরে ফিরে গেছেন।
রোববার সকালে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পের যে স্থানে উহান শহর থেকে ফেরা বাংলাদেশি শিক্ষার্থীরা থাকতেন, সেই কক্ষগুলো ধোঁয়ামোছার কাজ চলছে। সেখানে এখনো একাধিক সংস্থার প্রতিনিধিরা রয়েছেন। তবে হজ ক্যাম্পে প্রবেশে আগের মতো বিধিনিষেধ নেই।
গত ১ ফেব্রুয়ারি চীনের উহান থেকে দেশে আসেন ৩১২ জন বাংলাদেশি। এরপর তাদের আশকোনা হজ ক্যাম্প ও সম্মিলিত সামরিক হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়।
শনিবার বিকেলে রাজধানীর মহাখালীতে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, চীন থেকে ফেরা ৩১২ জনই সুস্থ রয়েছেন। তাদের কারোর মধ্যে কভিড-১৯ এর কোনো লক্ষণ-উপসর্গ নেই।
-জেডসি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক