বিএনপির প্রার্থীরা অক্টোবরেই পাবেন ‘সবুজ সংকেত’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩০ এএম, ৮ অক্টোবর ২০২৫ বুধবার
ছবি: সংগৃহীত
অক্টোবরের মধ্যে অধিকাংশ সংসদীয় আসনের প্রার্থী চূড়ান্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। পাশাপাশি এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট প্রার্থীকে সবুজ সংকেতও দেওয়া হবে। সোমবার ((৬ অক্টোবর)) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে আসনভিত্তিক প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়ার বিষয়ে আলোচনায় নেতারা বলেন, বাছাই প্রক্রিয়া চলছে। খুব শিগগির দলের সম্ভাব্য প্রার্থীর মধ্য থেকে অধিকাংশ আসনে একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেওয়া হবে। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
পরিচ্ছন্ন ও তরুণদের প্রাধান্য
বৈঠকে নেতারা বলেন, প্রতি আসনে একাধিক, কোনো কোনো আসনে ১৫ থেকে ২০ জন পর্যন্ত প্রার্থী রয়েছেন। সেখান থেকে সর্বাপেক্ষা পরিচ্ছন্ন, জনগণের সঙ্গে সম্পৃক্ত এবং তরুণ প্রার্থী বাছাইয়ে প্রাধান্য দেওয়া হচ্ছে। বিশেষ করে দেশের জেন-জি প্রজন্ম হিসেবে পরিচিত প্রায় চার কোটি ভোটারের মনোভাব কাজে লাগাতে, তাদের সমর্থন আদায়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে এবার অনেক জ্যেষ্ঠ নেতা বাদ পড়তে পারেন। তবে দলে যাতে কোন্দল সৃষ্টি না হয়, সেদিকে কড়া নজরের বিষয়ে একমত পোষণ করেন নেতারা। স্থায়ী কমিটির এক নেতা জানান, মনোনয়ন প্রক্রিয়াটি তারেক রহমান নিজেই দেখভাল করছেন। ইতোমধ্যে বিএনপির স্থায়ী কমিটি তাঁর ওপর এই দায়িত্ব দিয়েছে।
নির্বাচনের সঙ্গে গণভোটকে সমর্থন
আলোচিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আইনি ভিত্তির জন্য আগামী সংসদ নির্বাচনের দিনে একই সঙ্গে গণভোট নেওয়ার প্রস্তাবকে বিএনপির স্থায়ী কমিটি সমর্থন জানিয়েছে। স্থায়ী কমিটি মনে করে, গণভোটের ‘হ্যাঁ-না’ ফলের ভিত্তিতে নির্বাচিত পরবর্তী সংসদ এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে এবং তা বাস্তবায়ন করবে। রাজনৈতিক ঐকমত্য হওয়া সংস্কার প্রস্তাবগুলোর ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন বিএনপির অঙ্গীকার।
সূত্র বলছে, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জাতীয় ঐকমত্য কমিশনের সর্বশেষ বৈঠকের আলোচনার সারাংশ স্থায়ী কমিটিকে জানান। এর পর স্থায়ী কমিটিতে সেটি নিয়ে, বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়নে সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট নেওয়ার প্রস্তাব নিয়ে বিস্তর আলোচনা হয়। স্থায়ী কমিটির অভিমত, গণভোটের জন্য এখন আর সংবিধান সংশোধনের প্রয়োজন নেই। রেফারেন্ডামের (গণভোট) যে আর্টিকেল ১৪২, আওয়ামী সরকার সেটা উড়িয়ে দিয়েছিল, যেটা হাইকোর্টের রায়ের মধ্য দিয়ে প্রতিস্থাপন হয়েছে।
নির্বাচনের আগে গণভোট নয়
তবে জুলাই সনদ বাস্তবায়নে জামায়াতে ইসলামী জাতীয় নির্বাচনের আগে আলাদাভাবে গণভোটের আয়োজন চায়। জানা গেছে, বিষয়টি নিয়েও স্থায়ী কমিটিতে আলোচনা হয়েছে। স্থায়ী কমিটি মনে করে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য জনগণের সম্মতি নিতে আলাদাভাবে গণভোট আয়োজনের অসুবিধা রয়েছে। সেটি হলো, আরেকটি সংসদ নির্বাচনের মতো বিশাল আয়োজনের জন্য দেশকে প্রস্তুত করতে হবে। নির্বাচন বিলম্বিত করা এর একটি উদ্দেশ্য হতে পারে।
সামাজিক মাধ্যমে উপস্থিতি বাড়ানোর সিদ্ধান্ত
সংসদ নির্বাচন সামনে রেখে প্রতিপক্ষ বিএনপির বিরুদ্ধে সামাজিক মাধ্যমে নানা মিথ্যাচার ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন স্থায়ী কমিটির সদস্যরা। বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সামাজিক মাধ্যমে নিজেদের উপস্থিতি বাড়ানো এবং ফ্যাক্ট চেকের মাধ্যমে সত্যকে তুলে ধরার কৌশল নিয়ে আলোচনা করেন তারা।
নির্বাচনে জয়লাভে ঐক্যে গুরুত্ব আরোপ
আগামী নির্বাচনে সব আসনে একাধিক প্রার্থী থাকায় একজনকে মনোনয়ন দেওয়া হলে যাতে অন্যরা ক্ষুব্ধ না হন, নিষ্ক্রিয় না হন, সেদিকে নজর দেবে বিএনপি। স্থায়ী কমিটির বৈঠকে নেতারা বলেন, ১৭ বছরে যেভাবে দলের মধ্যে ঐক্য অটুট রাখা হয়েছে, তার চেয়েও বেশি ঐক্যের বন্ধন না হলে বিপর্যয় আসতে পারে। সেজন্য সবাইকে একযোগে নির্বাচনী মাঠে নামানোর কৌশল নেওয়া হয়েছে। এ ছাড়া গত এক বছরের বেশি সময় যাদের বিরুদ্ধে নানা সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদের মধ্যে যারা নির্দোষ প্রমাণিত তাদের দলে ফিরিয়ে আনার সিদ্ধান্তও নিয়েছেন নেতারা।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না




