বিএনপি’র সঙ্গে সমঝোতার কোনো প্রশ্নই আসেনা : প্রধানমন্ত্রী
বাসস | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৬:১৩ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি’র সঙ্গে কোন ধরনের রাজনৈতিক সমঝোতার কোন উদ্যোগ তাঁর সরকার নেবে না। এমনকি এ ধরনের সমঝোতার কোন উদ্যেগের প্রশ্নই আসেনা।
তিনি বলেন,‘গ্রাম পর্যায় পর্যন্ত আজকে উন্নয়নের ছোঁয়া যে দিতে পেরেছি সেটা হচ্ছে বড় পাওয়া। এখানে কে মান-অভিমান করলো, কার মান ভাঙ্গতে যাব সেটা আমি জানি না।’
রাজনৈতিক দূরত্ব কমাতে বা কারো অভিমান ভাঙ্গানো সরকারের পক্ষ থেকে কোন উদ্যোগ নেয়া হবে কিনা, এ সংক্রান্ত জাতীয় পার্টির সদস্য ফখরুল ইমামের এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী আজ একথা বলেন।
খালেদা জিয়ার ছোট ছেলে মারা যাবার পর বিএনপি নেত্রীর গুলশানের কার্যালয়ে গিয়ে ঢুকতে না পারার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সহানুভূতি দেখাতে গিয়ে যদি অপমান হয়ে ফিরে আসতে হয় সেখানে আর যাবার কোন ইচ্ছে আমার নেই। এইটুকু আমি বলতে পারি।’
এই বিষয়টি সম্পূর্ণ নীতির এবং রাষ্ট্রের আইন-কানুন সংশ্লিষ্ট উল্লেখ করে তিনি বলেন, এখানে কোন রাজনৈতিক মান-অভিমানের প্রশ্ন নেই বরং রাজনৈতিক নীতি এবং সিদ্ধান্তের প্রশ্ন এটি। আর হচ্ছে আইনের প্রশ্ন।
কারান্তরীণ বিএনপি নেত্রী খালেদা জিয়ার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘কেউ যদি অন্যায় করে, অর্থ আত্মসাৎ করে, চুরি করে, খুন করে বা খুনের প্রচেষ্টা চালায়, গ্রেনেড হামলা বা বোমা মারে। তবে, তাঁর বিচার হবে এটাই স্বাভাবিক।’
নিঃস্বার্থভাবে দেশের মানুষের উন্নয়নে তাঁর সরকার কাজ করছে বলেই আজ দেশের এত দ্রুত উন্নয়ন তাঁর সরকার করতে পেরেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আর কোন সরকার এত উন্নয়ন করতে পারেনি কারণ, সেখানে ব্যক্তি স্বার্থ বা গোষ্ঠী স্বার্থটাই দেশের চাইতে বড় ছিল।
শেখ হাসিনা বলেন, ব্যক্তিগত হিসেব নিকাশ করি না কতটুকু দিতে পারলাম সেই হিসেবটা করি। কি পেলাম না পেলাম সে হিসেব করি না এবং আন্তরিকতার সঙ্গে আজকে কাজটা করতে পারছি বলেই দেশটাকে উন্নত করতে পারছি এবং আমাদের উন্নয়নটা হচ্ছে একদম গ্রাম পর্যায় পর্যন্ত।
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিন আজ
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- বিরাটের ৩৮তম জন্মদিনে তার ১০ বিশ্বরেকর্ড, যা ভাঙা প্রায় অসম্ভব!
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- নোনা ইলিশ ভুনা: বাঙালির ঐতিহ্যবাহী স্বাদের এক অনন্য পদ
- ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
- যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা
- মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন অনলাইনে
- পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি









