বিএনপি ২০ দলীয় জোট থেকে জামায়াতকে বাদ দেয়নি : মতিয়া
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৬:৫৭ পিএম, ৩১ অক্টোবর ২০১৮ বুধবার
বিএনপির সঙ্গে ড. কামাল হোসেনের জোট গড়ার সমালোচনা করে মতিয়া চৌধুরী বলেন, বিএনপি ২০ দলীয় জোট থেকে জামায়াতকে বাদ দেয় নি। আর বিএনপি নেতা তারেক রহমান ছাত্রদল ও শিবির একই মায়ের উদরের সন্তান বলে ঘোষণা দিয়েছিল।
কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ী হয়ে দেশের কৃষকের মাথার ওপর যাতে ছাতা হয়ে থাকতে পারে, সে বিষয়ে কৃষকদেরকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
মতিয়া চৌধুরী আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কৃষকলীগের উদ্যোগে ‘কৃষক বাচাও, দেশ বাচাও’ দিবস উপলক্ষে আয়োজিত এক কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সংগঠনের সভাপতি মো. মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষকলীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামসুল হক রেজা, সহসভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু।
মতিয়া বলেন, যুদ্ধাপরাধীদের প্রটেকশনদাতা এবং এতিমের টাকা আত্মসাৎকারী খালেদা জিয়া ও তারপুত্র তারেক রহমানের সঙ্গে জোট করে আইনের শাসন ও জামায়াতের সঙ্গে জোট না করার ঘোষণা বাগাড়ম্বর ছাড়া আর কিছুই নয়।
কৃষিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এখন দেশের কৃষকরা ক্ষুদ্র ঋণ নয়, ক্ষুদ্র সঞ্চয়ের দিকে যাচ্ছে। আর এজন্যই কৃষিক্ষেত্রে অভাবনীয় উন্নতি অর্জন করা সম্ভব হয়েছে।
মাহবুব-উল-আলম হানিফ বলেন, নির্বাচনে অংশ নেয়া, না নেয়া ও ভোট দেয়া না দেয়া জনগণের অধিকার। কিন্তু কারো ভোটাধিকার হরণ করার অধিকার কারো নেই।
তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জামায়াত অংশ না নিয়ে নির্বাচনকে প্রতিহত করার ঘোষণা দিয়ে তারা জনগণের ভোটাধিকারকে হরণ করেছিল।
নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের আর কোন পথ নেই উল্লেখ করে আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র হানিফ আরো বলেন, ক্যান্টনমেন্টে জন্ম নেয়া বিএনপি জনগণের রায় নিয়ে ক্ষমতায় আসতে চায় না। জনগণের রায়ের প্রতি তাদের কোন আস্থা নেই।
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিন আজ
- জামিন নিতে সিএমএম আদালতে পরীমণি
- নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- বিরাটের ৩৮তম জন্মদিনে তার ১০ বিশ্বরেকর্ড, যা ভাঙা প্রায় অসম্ভব!
- নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন অনলাইনে
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- বিরাটের ৩৮তম জন্মদিনে তার ১০ বিশ্বরেকর্ড, যা ভাঙা প্রায় অসম্ভব!
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- নোনা ইলিশ ভুনা: বাঙালির ঐতিহ্যবাহী স্বাদের এক অনন্য পদ
- ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
- যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা
- মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন অনলাইনে
- পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিন আজ
- জামিন নিতে সিএমএম আদালতে পরীমণি









