`বিএনপি ৩৫০ আসনের মধ্যে ৩০০ আসনেই জয়লাভ করবে`
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২০ পিএম, ৩১ মার্চ ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি ৩৫০ আসনের মধ্যে ৩০০ আসনেই জয়লাভ করবে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সময় দেশে ছিল না। ২১ বছর রাস্তায় রাস্তায় ঘুরেছে আওয়ামী লীগ। পরে হাত পা ধরে ক্ষমতায় এসেছে। যতবার বাংলাদেশের মানুষ বিপদে পড়েছে ততবার বিএনপিকে পাশে পেয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আন্দোলনের কোনো বিকল্প নেই, আন্দোলন করে অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচন ২৩ সালে আদায় করে নেব উল্লেখ করে রুমিন ফারহানা আরো বলেন, বিএনপি গণ মানুষের দল, সাধারণ মানুষের দল। বিগত সময়ে দলীয় এবং বিরোধী মত পোষণকারীদের বিরুদ্ধে যত ধরনের হামলা, নির্যাতন, পুলিশি হয়রানি ও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে সময়মতো প্রত্যেকটির জবাব দেওয়া হবে। গুম খুনের সঙ্গে অভিযুক্ত সরকারি এজেন্সির কর্মকর্তাদেরও জবাবদিহিতার আওতায় আনা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। আন্দোলনের মাধ্যমে তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে বলে জানান তিনি।
আওয়ামী লীগ সরকার ভোট ডাকাত উল্লেখ করে তিনি বলেন, তাদের আমলে কোনো দিনই দেশে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। হাসিনার আমলে নির্বাচন হলে আমরা ভোটকেন্দ্রেই যেতে পারব না, পূর্বেও পারিনি। তত্ত্বাবধায়ক সরকারের আওতায় ভোট হতে হবে। এ সরকার সমগ্র নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আমরা নির্বাচন চাই কিন্তু নিরপেক্ষ সরকারের অধীনে। বিএনপি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজপথে রয়েছে। বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীর নামে হাজারো হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়ে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। শুধু ঠাকুরগাঁও সদর উপজেলাতেই সাড়ে ৭ হাজার রাজনৈতিক মামলা দিয়েছে এ সরকার।
ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রোকনউদ্দিন ভূঁইয়ার সভাপত্বিতে সম্মেলনে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও-৩ আসনের এমপি জাহিদুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনসহ বিএনপির নেতাকর্মীরা।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা




