ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১৬:১৩:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

বিএসএমএমইউতে চিকিৎসক নিয়োগ স্থগিত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩৩ পিএম, ১১ জুন ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অনিয়ম, দুর্নীতির অভিযোগে নিয়োগপ্রার্থীদের অব্যাহত বিক্ষোভের মুখে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসক নিয়োগ স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার  মেডিকেল অফিসার পদে নিয়োগের মৌখিক পরীক্ষা চলার দ্বিতীয় দিনে এ কথা জানান উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া।

উপাচার্য গণমাধ্যমের সঙ্গে নিয়োগ পরীক্ষা স্থগিতের কথা বললেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছেন বিএসএমএমইউর উপাচার্যসহ নিয়োগ কমিটির সদস্যরা। পরে আনুষ্ঠানিকভাবে স্থগিতের বিষয়টি জানানো হতে পারে।

বিশ্ববিদ্যালয়টির মেডিকেল অফিসার পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া চাকরিপ্রার্থীরা গত প্রায় একমাস ধরে পরীক্ষা বাতিল ও পুনঃনিরীক্ষণের দাবিতে আন্দোলন করে আসছিলেন। রবিবার ও সোমবার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও লাঠিচার্জের ঘটনাও ঘটে।ন এরপর পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হলো।

-জেডসি