ঢাকা, সোমবার ২৬, অক্টোবর ২০২৬ ১৮:৪৭:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

বিএসএমএমইউর কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ রাষ্ট্রপতির 

বাসসঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১১ পিএম, ১৬ জানুয়ারি ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। 
আজ সোমবার সকালে এই সৌজন্য সাক্ষাৎকারের বিষয়টি জানান বিএসএমএমইউর উপাচার্য।

রাষ্ট্রপতির কাছে বিশ্ববিদ্যালয়ের ‘বার্ষিক প্রতিবেদন’ হস্তান্তর করেন অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন। এ সময় অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তাদের মেয়াদ সমান করার জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান তিনি।

একই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যশিক্ষা ও স্বাস্থ্য গবেষণার অগ্রগতি তুলে ধরেন। এ ছাড়া উপাচার্য রাষ্ট্রপতিকে বিএসএমএমইউর স্থানাভাবের বিষয়টি তুলে ধরেন।

উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ রাষ্ট্রপতিকে অবহিত করে বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স, কর্মচারীদের জন্য নিজস্ব কোনো বাসস্থান নেই। বিশ্ববিদ্যালয় সুষ্ঠুভাবে পরিচালনায় তাদের জন্য নিজস্ব বাসস্থান অতি প্রয়োজন।’


এদিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদ।