ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১৮:৫৮:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

বিচ্ছেদের জন্যে দুবাইয়ের শাসককে গুণতে হচ্ছে রেকর্ড পরিমাণ অর্থ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩২ এএম, ২৩ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার

হায়া বিনতে আল-হুসেইন

হায়া বিনতে আল-হুসেইন

সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাখতুমকে বিবাহ বিচ্ছেদের জন্যে রেকর্ড পরিমাণ অর্থ গুণতে হচ্ছে।

যুক্তরাজ্যের হাইকোর্ট মঙ্গলবার তার সাবেক স্ত্রী প্রিন্সেস হায়া বিনতে আল-হুসেইন ও সন্তানদের ৭৩ কোটি মার্কিন ডলার দেয়ার নির্দেশ দিয়েছে। বিবাহবিচ্ছেদ চ’ড়ান্তের জন্যে এ অর্থ বিশ্ব ইতিহাসের মধ্যে সর্বোচ্চ।  

প্রিন্সেস হায়া (৪৭) জর্ডানের সাবেক বাদশাহ হুসেইন বিন-তালালের মেয়ে। ৭২ বছর বয়সী ধনকুবের রশিদ আল-মাখতুমের ছয় স্ত্রীর মধ্যে তিনি কনিষ্ঠতম। প্রিন্সেস হায়া দুই সন্তান নিয়ে ২০১৯ সালে দুবাই ছেড়ে যুক্তরাজ্যে পাড়ি জমান। তিনি বর্তমানে যুক্তরাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চলের সুরিতে একটি বিলাসবহুল বাড়িতে সন্তানদের নিয়ে বসবাস করছেন।

যুক্তরাজ্যের হাইকোর্ট বলছে, দুবাই শাসককে বিবাহবিচ্ছেদের জন্য প্রিন্সেস হায়াকে ৭৩ কোটি মার্কিন ডলার প্রদান করতে হবে। এ ছাড়া লন্ডনে ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের কেনসিংটন প্রাসাদের পাশের একটি বিলাসবহুল বাড়ি ও সুরির বাড়িটির নিয়ন্ত্রণ থাকবে হায়ার হাতে।

বিচ্ছেদের জন্য দীর্ঘদিন ধরে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন প্রিন্সেস হায়া। তিনি সংবাদমাধ্যমের কাছে জীবন সংশয়ের আশঙ্কার কথা তুলে ধরে বলেছেন,  দুবাই ছাড়ার পরও তাঁকে এবং তাঁর সন্তানদের অপহরণের হুমকি দিয়েছেন রশিদ আল-মাখতুম।  

এ কারণে প্রিন্সেস হায়াকে নিজের ও সন্তানদের নিরাপত্তা জোরদার করতে হয়েছে। এর আগে চলতি বছর এক রায়ে যুক্তরাজ্যের হাইকোর্ট বলেছিলো, দুবাইয়ের শাসক রশিদ আল-মাখতুম প্রিন্সেস হায়া, তাঁর নিরাপত্তা রক্ষায় নিয়োজিত ব্যক্তি এবং আইনজীবীদের মুঠোফোন স্পাইওয়ার পেগাসাস ব্যবহার করে বেআইনিভাবে হ্যাক করেছেন। 

তবে অভিযোগ অস্বীকার করেছেন রশিদ আল-মাখতুম। সেই সময় তিনি বলেছিলেন, প্রিন্সেস হায়ার ক্ষতিসাধনের ইচ্ছে তাঁর নেই।

দুবাই শাসক বিচ্ছেদের শুনানিতে উপস্থিত ছিলেন না। এর আগে তিনি বলেছিলেন, সাবেক স্ত্রী প্রিন্সেস হায়া ও সন্তানদের ব্যয়ভার বহন করে আসছেন।