বিচ্ছেদ মামলায় ৫৬৮০ কোটি টাকা পাচ্ছেন দুবাই শাসকের স্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১৭ পিএম, ২১ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাখতুমের সঙ্গে প্রিন্সেস হায়া বিনতে আল-হুসেইনের বিয়েবিচ্ছেদের মামলার রায় ঘোষণা করেছেন ব্রিটিশ হাইকোর্ট। রায়ে সাবেক স্ত্রী ও দুই সন্তানের ভরণপোষণের জন্য আমিরাতি প্রধানমন্ত্রীকে ৫০ কোটি পাউন্ড পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৫ হাজার ৬৮০ কোটির টাকার বেশি। যুক্তরাজ্যের ইতিহাসে এটিই সবচেয়ে বড় বিচ্ছেদ মামলা বলে উল্লেখ করেছে বিবিসি।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) ব্রিটিশ আদালতের রায়ে একাই ২৫ কোটি ১৫ লাখ পাউন্ড জিতেছেন জর্ডানের সাবেক বাদশাহ হুসেইনের কন্যা প্রিন্সেস হায়া। ৪৭ বছর বয়সী এ রাজকন্যা দুবাই শাসকের ছয় স্ত্রীর মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন।
রায়ে প্রিন্সেস হায়ার যুক্তরাজ্যের দুটি বিলাসবহুল সম্পত্তি দেখভালের খরচ দিতে বলা হয়েছে সাবেক স্বামী আল-মাখতুমকে। এছাড়া তাদের সংসারে জন্ম নেওয়া দুই সন্তানের প্রত্যেকের জন্য বার্ষিক ৫৬ লাখ পাউন্ড দিতে হবে। এর জন্য আরও ২৯ কোটি পাউন্ড গ্যারান্টি হিসেবে রাখতে বলা হয়েছে।
সাবেক স্ত্রী ও সন্তানদের অবকাশযাপন, তাদের কর্মচারীদের বেতন-ভাতা, নিরাপত্তাসহ আরও অনেক কাজে খরচের ভার বইতে হবে দুবাই শাসককে।
দুবাইয়ের ৭২ বছর বয়সী নেতা আল মাকতুমের সঙ্গে প্রিন্সেস হায়ার বিচ্ছেদ হয় ২০১৯ সালে। স্ত্রীর সঙ্গে এক ব্রিটিশ দেহরক্ষীর পরকীয়া সম্পর্ক ছিল বলে বিশ্বাস করতেন আমিরাতি প্রধানমন্ত্রী। পরে নিরাপত্তা শঙ্কায় ১৪ ও ৯ বছর বয়সী দুই সন্তানকে নিয়ে ইংল্যান্ডে পাড়ি জমান প্রিন্সেস হায়া।
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক