বিজয়ের পঞ্চাশে বর্ণাঢ্য কুচকাওয়াজ
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪৪ পিএম, ১৬ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
বিজয়ের ৫০ বছর উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে সম্মিলিত বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় প্যারেড গ্রাউন্ডে উপস্থিত থেকে বিজয় দিবস প্যারেড-২০২১-এর সালাম গ্রহণ করেন তারা। এতে ছয়টি দেশের সামরিক বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। চার দেশের সদস্যরা কুচকাওয়াজে অংশ নিয়েছেন। আর দুটি দেশের সদস্যরা পর্যবেক্ষক হিসেবে রয়েছেন।
সকাল সাড়ে ১০টায় শুরু হয় এই বর্ণাঢ্য কুচকাওয়াজ। এর ১০ মিনিট আগে অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে প্যারেড গ্রাউন্ডে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১০টা ২৫ মিনিটে অশ্বারোহী সজ্জিত মোটর শোভাযাত্রা নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং তিন বাহিনীর প্রধান তাকে স্বাগত জানান।
সকাল ১০টা ২৮ মিনিটে প্যারেড গ্রাউন্ডে পৌঁছান সফরত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সেখানে ভারতের রাষ্ট্রপতিকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও তিন বাহিনীর প্রধান। এ সময় ভারতের রাষ্ট্রপতিকে সশস্ত্র সালাম জানান সম্মিলিত বাহিনীর সদস্যরা।
এরপর রাষ্ট্রপতি আবদুল হামিদ অভিবাদন মঞ্চে যান এবং ভারতের রাষ্ট্রপতিকে নিয়ে ভিভিআইপি গ্যালারিতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি অভিবাদন মঞ্চে যাওয়ার পর তাকে সশস্ত্র সালাম দেয়া হয়। এ সময় জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
সশস্ত্র সালাম গ্রহণের পর রাষ্ট্রপতি খোলা জিপে প্যারেড গ্রাউন্ড পরিদর্শন করেন। এ সময় জিপে তার সঙ্গে ছিলেন প্যারেড কমান্ডার ও সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল শাহিনুল হক। প্যারেড পরিদর্শনের পর রাষ্ট্রপতি অভিবাদন মঞ্চে ফিরে যান। সেখানে দাঁড়িয়ে তিনি কুচকাওয়াজের সালাম গ্রহণ করছেন। অভিবাদন মঞ্চে রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং তিন বাহিনীর প্রধান।
কুচকাওয়াজে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, মন্ত্রিপরিষদের সদস্য, বিচারপতি, সামরিক ও অসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধান, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ দেশি-বিদেশি আমন্ত্রিত অতিথিরা প্যারেড গ্রাউন্ডে উপস্থিত থেকে কুচকাওয়াজ উপভোগ করেছেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এবং সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের আয়োজিত সুসজ্জিত এই বর্ণাঢ্য কুচকাওয়াজে সেনা, নৌ ও বিমানবাহিনী, বিএনসিসি, বিজিবি, পুলিশ, র্যাব, আনসার ও ভিডিপি, কোস্ট গার্ড এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা অংশ নিয়েছেন। এছাড়া সরকারের বিভিন্ন উন্নয়নের তথ্য তুলে ধরে বিভিন্ন মন্ত্রণালয়।
সুসজ্জিত এই বর্ণাঢ্য কুচকাওয়াজে সেনা, নৌ ও বিমানবাহিনী, বিএনসিসি, বিজিবি, পুলিশ, র্যাব, আনসার ও ভিডিপি, কোস্ট গার্ড এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যদের সশস্ত্র সালামের পাশাপাশি কুচকাওয়াজের এই আয়োজনে বিভিন্ন যুদ্ধাস্ত্র ও সরঞ্জাম প্রদর্শন করা হবে। সরকারের উন্নয়নচিত্র তুলে ধরে মোটর শোভাযাত্রা করে বিভিন্ন মন্ত্রণালয়।
বিমান বাহিনীসহ বিভিন্ন বাহিনী ও সংস্থার অ্যাভিয়েশন ইউনিট ফ্লাই পাস্ট করে রাষ্ট্রপতিকে সালাম জানান। সব শেষে মনোজ্ঞ অ্যারোমিটেক শো প্রদর্শন করে বিমানবাহিনী।
এর আগে সূর্যোদয়ের সময় ঢাকার তেজগাঁও পুরোনো বিমানবন্দর এলাকায় ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের অনুষ্ঠানমালার সূচনা হয়। বিজয় দিবসের ঊষালগ্নে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন।
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার











