ঢাকা, সোমবার ০২, নভেম্বর ২০২৬ ২১:৩৭:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫ চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‌‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯

বিজেপিকে ক্ষমতা থেকে না সরালে দেশ বাঁচবে না: মমতা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৫ পিএম, ৬ মে ২০১৯ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী বিজেপিকে দেশের ‘সবচেয়ে বড় বিপদ’ বলে  অভিহিত করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়। লোকসভা নির্বাচন উপলক্ষে গতকাল (রোববার) গোয়ালতোড়ে দলীয় সমাবেশে ভাষণ দেয়ার সময় তিনি ওই মন্তব্য করেন।

মমতা বলেন ‘এটা হল দিল্লির নির্বাচন। মনে রাখবেন দেশের সবচেয়ে বড় বিপদ, সবচেয়ে বড় দুর্যোগ আজকে বিজেপি দল। এই দলকে ক্ষমতা থেকে না সরালে আগামীদিন দেশ বাঁচবে না। আদিবাসী বলুন, তপশিলি বলুন, সংখ্যালঘু বলুন, সাধারণ মানুষই বলুন কেউ বাঁচবে না। সেজন্য সবার আগে এদেরকে পরাজিত করতে হবে।’

তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, ‘নরেন্দ্র মোদি তো পাঁচ বছর প্রধানমন্ত্রী ছিলেন। জিজ্ঞেস করুন ওই বিজেপি’র নেতাদের যারা এক হাতে ঝাণ্ডা অন্য হাতে ডাণ্ডা, তৈরি হয়েছে কতগুলো গুণ্ডা! আর করে শুধু পাণ্ডাগিরি। ওদের পাণ্ডাগুলোকে জিজ্ঞেস করুন তোমাদের নরেন্দ্র মোদি গত পাঁচ বছরে কী উন্নয়ন করেছে?’

বিজেপির সমালোচনা করে মমতা বলেন, ‘আমরা দাঙ্গা বাঁধাতে দিই না। দাঙ্গায় বিশ্বাস করবেন না। অনেক আগুন জ্বালিয়েছে ওরা। অনেক মানুষকে হত্যা করেছে। দাঙ্গায় লোক মারা যায়। দাঙ্গায় ঘরবাড়ি পুড়ে যায়। দাঙ্গায় মারা গেলে কী সাংঘাতিক দাঙ্গা হয় কল্পনা করতে পারবেন না! নরেন্দ্র মোদির অভিজ্ঞতা আছে। তাঁর গুজরাটে অনেক দাঙ্গা তিনি করিয়েছেন তো নিজে সেজন্য উনি সেটা জানেন। আমরা দাঙ্গা করতে দিই না।’

কেন্দ্রীয় সরকার বছরে ২ কোটি বেকারের কর্মসংস্থানের যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ করতে ব্যর্থ হয়েছে এবং নোট বাতিলের ফলে তিন কোটি ছেলে মেয়ের চাকরি চলে গেছে বলে মমতা মন্তব্য করেন। এ প্রসঙ্গে তিনি বলেন,  (বিজেপিশাসিত) উত্তর প্রদেশে যারা চামড়া শিল্পে কাজ করতেন তাদের মধ্যে দু’লাখ মানুষ বেকার হয়ে গেছেন। পশ্চিমবঙ্গে যারা যে কাজ করতেন তারা সেই কাজ করছেন বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় মন্তব্য করেন। সূত্র : পার্সটুডে


-জেডসি

এই বিভাগের জনপ্রিয়