ঢাকা, সোমবার ০২, নভেম্বর ২০২৬ ১১:২৬:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫ চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‌‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯

বিজেপিতে যোগ দিলেন একঝাঁক টলি তারকা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৮ পিএম, ১৯ জুলাই ২০১৯ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

দল বদলের আঁচ এবার টলিউডেও। লোকসভা নির্বাচনের আগে ভারতের ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দিয়েছিলেন ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল। তখন এটাও শোনা গিয়েছিল, হয়তো লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী হিসেবে লড়াই করবেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে লড়াইয়ের ময়দানে দেখা যায়নি। তবে টলিউডে বিজেপির নতুন ব্রিগেড গঠনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা।

নাম প্রকাশে অনিচ্ছুক টলিউডের প্রভাবশালী এক অভিনেতা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদ্মশিবির থেকে টলিউডের একদম উপরতলাতেও যোগাযোগ করা হচ্ছে প্রতিনিয়ত। এ ক্ষেত্রে মমতা ব্যানার্জীর তৃণমূল কংগ্রেসের জন্য উদ্বেগের খবর হলো, সেই সমস্ত যোগযোগ কিন্তু বিজেপির জন্য ‘ইতিবাচক’ খবরই বয়ে আনছে।

তারই ধারাবাহিকতায় এবার টলিউড থেকে দিল্লিতে গিয়ে বিজেপির কেন্দ্রীয় সদর দপ্তরে যোগ দিলেন ১২ জন অভিনেতা। যাদের মধ্যে রয়েছেন পার্নো মিত্র, অঞ্জনা বসু, ঋষি কৌশিক, রূপাঞ্জনা, মৌমিতা গুপ্ত, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়, অরিন্দম হালদার (লামা), রূপা ভট্টাচার্য, সৌরভ চক্রবর্তী, বিশ্বজিৎ গঙ্গোপাধ্যায়, কাঞ্চনা মৈত্র ও কৌশিক প্রমুখ।

এসব অভিনয়শিল্পীদের গেরুয়া শিবিরে যোগদানের পর দিলীপ ঘোষ জানান, ‘টালিগঞ্জে একটা গোষ্ঠীর মাফিয়া রাজ চলছে। বিজেপি দুনিয়ার সবচেয়ে বড় রাজনৈতিক পরিবার। সেখানে আগেও অনেকেই যোগ দিয়েছিলেন। তবে তাদের নানা হুমকি দিয়ে আটকে রাখা হয়েছিল। এবার সেই নিয়মে বদল ঘটল। আরও ঘটবে।’

-জেডসি