বিজেপির আমলে সংখ্যালঘুরা নির্যাতিত: মমতা ব্যানার্জি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১০ পিএম, ১৩ মার্চ ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
কেন্দ্রীয় বিজেপি সরকারের আমলে দেশে সংখ্যালঘু ও দলিতদের উপরে অত্যাচার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি।
আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে মঙ্গলবার দলীয় প্রার্থী তালিকা ঘোষণার পরে এই মন্তব্য করেন তিনি।
মমতা ব্যানার্জি বলেন, দেশে কৃষকদের উপরে, দলিতদের উপরে অত্যাচার, সংখ্যালঘুদের উপরে অত্যাচার, মা-বোনেদের উপরে অত্যাচার, ছাত্র-যুবকে বঞ্চনা, শ্রমিক-কৃষককে লাঞ্ছনা করা হচ্ছে।
তিনি বলেন, ইতিহাসকে পরিবর্তন করে দেয়া হচ্ছে, বিভিন্ন সংস্থাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। দেশে একটা ভয়ের বাতাবরণ তৈরি করা হচ্ছে। অনেক সময় ঘোষিত জরুরি অবস্থার থেকে অঘোষিত জরুরি অবস্থা বেশি মারাত্মক হয়।
তৃণমূল নেত্রী বলেন, রাজনৈতিক স্বার্থে সংবিধানকে আঘাত করা হয়েছে। বিদ্বেষ, ঘৃণার রাজনীতি চলছে। মানুষে মানুষে বিভেদ তৈরি করে দেয়া হয়েছে।
বিজেপির সমালোচনা করে তিনি আরও বলেন, ওদের লজ্জা থাকা উচিত। দেশে গো-রক্ষক সিন্ডিকেট, লিঞ্চিং সিন্ডিকেট আমদানি করেছে। কোটি কোটি টাকা খরচ করে সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজ ছড়ানো হচ্ছে। গণমাধ্যমকে কাজ করতে দেয়া হচ্ছে না।
উল্লেখ্য, গত রবিবার (১০ মার্চ) ভারতের জাতীয় নির্বাচন কমিশন সাধারণ নির্বাচনের দিন ঘোষণা করেছে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী সব মিলিয়ে সাত দফায় ভোট গ্রহণ হবে। শুরু হবে ১১ই এপ্রিল, শেষ হবে ১৯শে মে। ভোট গণনা হবে ২৩শে মে। একই সঙ্গে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, সিকিম ও অরুণাচল- এই চারটি রাজ্যে লোকসভা ছাড়া বিধানসভা নির্বাচনও হবে।
-জেডসি
- বৃষ্টি নামলেই কেন মনে পড়ে খিচুড়ির কথা
- বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা
- টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ফের বাড়ল স্বর্ণের দাম, আজ স্বর্ণের ভরি কত?
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত











