বিটকয়েনের দিকে ঝুঁকছে বিদেশী কোম্পানিগুলো
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৬ পিএম, ৯ আগস্ট ২০২৫ শনিবার
বিটকয়েনের দিকে ঝুঁকছে বিদেশী কোম্পানিগুলো
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিডিয়া গ্রুপ ও ইলন মাস্কের মালিকানাধীন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা এই দুই প্রতিষ্ঠানসহ আরও অনেক কোম্পানি এখন বিপুল পরিমাণ বিটকয়েন কিনছে।
রিজার্ভ বৈচিত্র্যকরণ, মুদ্রাস্ফীতির প্রভাব মোকাবিলা ও বিনিয়োগকারী আকৃষ্ট করার লক্ষ্যে তারা বিটকয়েন কিনছে বলে বিশ্লেষকরা জানিয়েছেন।
লন্ডন থেকে এএফপি এ সংবাদ জানিয়েছে।
কারা বিটকয়েনে বিনিয়োগ করছেন: অনেক কোম্পানি বিটকয়েন ধরে রাখে বা ক্রয় করে, যাতে করে তারা মাইনিং কার্যক্রমে অংশ নিতে পারে। অর্থাৎ লেনদেন যাচাই করে ডিজিটাল টোকেন হিসেবে পুরস্কার পায়।
টেসলা এক সময় বিটকয়েনে লেনদেন গ্রহণ করেছে, আর ট্রাম্প মিডিয়া শিগগিরই ক্রিপ্টো ইনভেস্টমেন্ট পণ্য বাজারে আনতে চায়।
জাপানের হোটেল ব্যবসা প্রতিষ্ঠান মেটাপ্ল্যানেটের মতো কিছু প্রতিষ্ঠানও মূল ব্যবসা বাদ দিয়ে বিটকয়েন কেনা শুরু করেছে।
যুক্তরাষ্ট্রের সফটওয়্যার কোম্পানি স্ট্র্যাটেজি (আগের নাম মাইক্রোস্ট্র্যাটেজি) এখন বিটকয়েন কেনায় মনোযোগী, তাদের হাতে রয়েছে ৬ লক্ষাধিক টোকেন, যা মোট বিটকয়েনের ৩ শতাংশেরও বেশি।
বিশ্লেষক অ্যান্ডি কনস্টান বলেন, যুক্তরাষ্ট্রের সফটওয়্যার কোম্পানি স্ট্র্যাটেজি’র সহ-প্রতিষ্ঠাতা মাইকেল সেলার ৫ বছর আগে যখন বিনিয়োগকারীদের জন্য ক্রিপ্টো সংযুক্ত শেয়ার বিক্রির সুযোগ দেন, তখনই তিনি প্রথম বিনিয়োগকারীদের জন্য “বাস্তব মূল্য” তৈরি করেছিলেন।
কেন বিটকয়েনে বিনিয়োগ?
ন্যাটিক্সিস ব্যাংকের টেক বিশেষজ্ঞ এরিক বেনোয়া বলছেন, ‘কোম্পানিগুলো নগদ প্রবাহ বৈচিত্র্য করতে ও মুদ্রাস্ফীতির প্রভাব ঠেকাতেই বিটকয়েন সংগ্রহ করে।’ বিপদে পড়া কিছু কোম্পানি বিটকয়েনের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নিজেদের ভাবমূর্তি পুনর্গঠন করতে চাইছে। স্ট্র্যাটেজির মূল লক্ষ্য হলো, বিটকয়েন জমা করে সেই মাধ্যমে বিনিয়োগকারীদের আকৃষ্ট করা।
আবার, কিছু ক্ষেত্রে বিটকয়েন ব্যবহারিক কাজে লাগে। যেমন কোইনবেস এক্সচেঞ্জ নিজের রিজার্ভ বিটকয়েন ব্যবহার করে গ্রাহকদের জন্য জামানত হিসেবে।
ঝুঁকি কী?
যুক্তরাষ্ট্রের ডিউক ইউনিভার্সিটির ফিন্যান্স অধ্যাপক ক্যাম্পবেল হার্ভি বলছেন , ট্রাম্প প্রশাসনের অনুকূল নীতির ফলে বিটকয়েনের দাম গত পাঁচ বছরে নয় গুণ বেড়েছে। তবে এর মূল্যের ওঠানামা এনএন্ডপি ৫০০ সূচকের চেয়ে চারগুণ বেশি।
তিনি সতর্ক করেন, ‘একটি কোম্পানির ক্যাশ রিজার্ভ দিয়ে ক্রিপ্টো কেনা খুবই বিপজ্জনক।’ বড় ক্রেতাদের প্রভাবে বর্তমানে বিটকয়েনের মূল্য প্রায় ১ লাখ ১৭ হাজার ডলার দাঁড়িয়েছে।
স্ট্র্যাটেজির ৬ লক্ষ বিটকয়েন একবারে বিক্রি করা প্রায় অসম্ভব বলেও মন্তব্য করেন তিনি। কারণ এক সঙ্গে এত বিটকয়েন বিক্রি মানেই বাজারে ধস নামা।
তিনি আরও বলেন, বিটকয়েনের মূল দর্শন ছিল বিনিময়মাধ্যম হওয়া, জমিয়ে রাখা নয়। কিন্তু এখন তা ইলেকট্রনিক ভল্টে আটকে রয়েছে।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না






