ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ১:২৯:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

বিটিভির মহাপরিচালক সপরিবারে করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৯ এএম, ৪ মে ২০২০ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক এস এম হারুন অর রশীদ ও তার স্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত। রোববার তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট ‘পজিটিভ’ এসেছে। তারা বাসায় আইসোলেশনে আছেন। এ তথ্য নিশ্চিত করেছেন এস এম হারুন অর রশীদ নিজেই।

রাতে গণমাধ্যমে তিনি জানান, কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। গত শুক্রবার আইইডিসিআর থেকে নমুনা সংগ্রহের পর শনিবার রাতে তার করোনা পজিটিভ আসে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসাতেই বিশ্রামে আছেন তিনি।

স্ত্রীর করোনা আক্রান্তের ব্যাপারে বিটিভি মহাপরিচালক বলেন, ‘তার আপাতত জ্বর নেই; শারীরিক অবস্থাও আগের তুলনায় ভালো। তিনিও বাসায় আইসোলেশনে আছেন।’

হারুন অর রশীদ তার মেয়ের ব্যাপারে জানান, রোববার তার নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। সোমবার রিপোর্ট আসার কথা রয়েছে।

সাতদিন আগে অফিস করেছিলেন বিটিভি মহাপরিচালক। তার সংস্পর্শে যারা এসেছিলেন, তাদের কোয়ারেন্টিনে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

দেশে করোনাভাইরাস সংক্রমণ ছড়ানোর পর এখন পর্যন্ত ৫৪ সংবাদকর্মী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে গত মঙ্গলবার দৈনিক সময়ের আলো পত্রিকার প্রধান প্রতিবেদক হুমায়ুন কবির খোকন মারা যান।

-জেডসি