বিট খেলে কী হয়, কাদের খাওয়া মানা?
স্বাস্থ্য ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৯ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
বর্তমান বাজারে যেসব সবজি পাওয়া যাচ্ছে তার মধ্যে বিট একটি। দেখতে অনেকটা শালগমের মতো। এর লালচে গোলাপি রঙ মুগ্ধ করে সবাই। শরীরের জন্য কিন্তু বিটরুট ভীষণ উপকারি। এতে আছে ভিটামিন, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, তামা, ফোলেটের মতো নানা উপকারী উপাদান। এছাড়াও বিটে এমন কিছু খনিজ উপাদান রয়েছে যা শরীরের জন্য অত্যন্ত উপকারি।
বিটের গুণের শেষ নেই। বিট খেলে কী কী উপকার মেলে, চলুন জেনে নিই-
উচ্চ রক্তচাপ কমায়
কারও রক্তচাপের মাত্রা বেশি থাকলে বিট খেতে পারেন। সুফল পাবেন। বিটে ‘নাইট্রেট’-এর পরিমাণ বেশি থাকে। এই ‘নাইট্রেট’ শরীরে গিয়ে ‘নাইট্রিক অক্সাইড’-এ পরিণত হয়। যা উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ন্ত্রণে রাখে। তাই উচ্চ রক্তচাপের রোগীদের জন্য বিট ভীষণ উপকারী।
হজমে সাহায্য করে
বিটে ফাইবারের পরিমাণও অনেক বেশি। আর ফাইবার অন্ত্রের জন্য ভীষণ উপকারি। এই সবজি অন্ত্রে থাকা উপকারী ব্যাকটেরিয়ার পরিমাণ বৃদ্ধি করতে সাহায্য করে। হজমের গোলমাল যারা ভুগছেন, তারা বিট খেলে উপকার পাবেন।
প্রদাহ দূর করতে
বিটে রয়েছে ‘বিটালাইনস’ নামক একটি যৌগ, যা শরীরে যেকোনো প্রকার প্রদাহনাশ করতে সাহায্য করে। প্রদাহজনিত সমস্যা থেকে দূরে থাকতে বিট খাওয়া জরুরি। বিশেষ করে গরমে বিট খেলে পেট ঠান্ডা থাকে।
ওজন কমায়
১০০ গ্রাম সেদ্ধ বিটে রয়েছে ৪৪ ক্যালরি, ১ দশমিক ৭ গ্রাম প্রোটিন, ০ দশমিক ২ গ্রাম ফ্যাট এবং ২ গ্রাম ফাইবার। সেদ্ধ বিটরুট খেলে পাবেন প্রচুর পুষ্টি, কিন্তু এতে ক্যালরি থাকবে কম। অর্থাৎ পুষ্টি পাবেন ঠিকই কিন্তু ওজন বাড়বে না। তাই যারা ওজন কমাতে চান তারা বিট খেতে পারেন নিশ্চিন্তে।
মস্তিষ্ক সুস্থ রাখে
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের মস্তিষ্ক দুর্বল হতে থাকে। আর মস্তিষ্কে রক্তপ্রবাহ বাড়ায় বিটরুট। ফলে বেড়ে যায় স্মৃতিশক্তি। অর্থাৎ বিটরুট মস্তিষ্ক সুস্থ রাখতেও দারুণ কার্যকর।
কাদের বিট খাওয়া বারণ?
এত গুণ থাকা সত্ত্বেও সবার জন্য উপকারী নয় বিট। পুষ্টিবিদদের মতে, রক্তচাপ কম থাকলে বিট না খাওয়াই শ্রেয়। কিন্তু কেন? পুষ্টিবিদদের মতে, বিটে থাকা নাইট্রেট শরীরে গিয়ে রক্তচাপ অত্যধিক কমিয়ে দেয়। যার ফলে হৃদযন্ত্রে রক্ত পৌঁছাতে সমস্যা হতে পারে। সেখান থেকে পুরো শরীরে রক্ত সঞ্চালনের সমস্যা হতে পারে। তাই প্রেশার লো হলে বিট না খাওয়াই শ্রেয়।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০










