ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ১৮:৫৭:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

বিদেশি চ্যানেল সম্প্রচারে ১৫% ভ্যাট আরোপ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৪৭ পিএম, ২৬ জুন ২০১৯ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশে বিদেশি চ্যানেল সম্প্রচারের ক্ষেত্রে করারোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বিদেশি চ্যানেল সম্প্রচার করতে হলে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে। আগামী ১ জুলাই থেকে এটি কার্যকর হবে।

বুধবার এ বিষয়ে এনবিআর থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে।

পরিপত্র বলা হয়েছে, ১ জুলাই থেকে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ কার্যকর হতে যাচ্ছে। এ আইনে অনাবাসিক ব্যক্তি কর্তৃক বেতার ও টেলিভিশন মাধ্যমে সরবরাহকৃত সেবা, ইলেক্ট্রনিক সেবা সরবরাহকারীকে মূল্য সংযোজন কর ও প্রযোজ্য ক্ষেত্রে সম্পূরক শুল্ক দিতে হবে।

এতে আরও বলা হয়েছে, সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ অনুযায়ী প্রত্যেক অনাবাসিক ব্যক্তিকে মূসক এজেন্ট নিয়োগ করতে হবে।

পরিপত্রে বলা হয়েছে, রাজস্ব সুরক্ষা ও রাজস্ব আদায়ের স্বার্থে অনাবাসিক ব্যক্তি কর্তৃক বাংলাদেশে প্রদত্ত বেতার ও টেলিভিশন ও ইলেক্ট্রনিক সেবা (যেমন ফেসবুক, গুগল, ইউটিউব, ভাইবার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ইত্যাদির মাধ্যম ব্যবহার করে প্রদত্ত মেসেজ, বিজ্ঞাপন ও অনুরুপ যেকোনো সেবা) সরবরাহকারী সব প্রতিষ্ঠানকে মূসক এজেন্ট নিয়োগ, মূসক নিবন্ধন গ্রহণ করতে লিখিতভাবে অনুরোধ করা হলো।

-জেডসি