বিদেশী চ্যানেলে দেশী বিজ্ঞাপন প্রচারের বিরুদ্ধে ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১০ এএম, ১২ মার্চ ২০১৯ মঙ্গলবার
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিদেশী টেলিভিশন চ্যানেলগুলোতে দেশীয় বিজ্ঞাপন প্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
সোমবার তিনি সাংবাদিকদের তার সচিবালয়স্থ কার্যালয়ে বলেন, ‘সরকার ইতোমধ্যে স্থানীয় ক্যাবল অপারেটরদের বাংলাদেশী চ্যানেলগুলোকে প্রথমদিকে রাখার নির্দেশনা দিয়েছে। এছাড়া বিদেশী শিল্পীদের দিয়ে বিজ্ঞাপন তৈরির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।’
মন্ত্রী পরে টেলিভিশন চ্যানেল মালিক সমিতি (এটিসিও)-এর সদস্যদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।
বৈঠকে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, তথ্য সচিব আবদুল মালেক, বাংলাদেশ টিলিভিশনের মহাপরিচালক এস এম হারুন-অর-রশিদ, সিনিয়র সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী ও ৭১ টেলিভিশনের সিইও মোজাম্মেল বাবু উপস্থিত ছিলেন।
ক্ষমতাসীন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, সরকার ৪৪টি বেসরকারি টিভি চ্যানেলকে লাইসেন্স দিয়েছে। এগুলোর মধ্যে প্রায় ৩০টি চ্যানেল সম্প্রচারে রয়েছে এবং এগুলো অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাদের প্রোগ্রাম পরিচালনা করছে।
তিনি বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ অঙ্গ। সমাজের চিত্র তুলে ধরা, সমাজকে সঠিক পথে পরিচালনা, দায়িত্বশীল ব্যক্তিদের সমালোচনা ও সমাজের একটা সুন্দর মন তৈরিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
মন্ত্রী বলেন, বেসরকারি চ্যানেলগুলো উন্নত রাষ্ট্র বিনির্মাণে এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
হাছান মাহমুদ বলেন, কিন্তু বেসরকারি টিভি চ্যানেলের কিছু সমস্যা রয়েছে। কতিপয় ব্যক্তি বিদেশী টিভি চ্যানেলে তাদের বিজ্ঞাপন প্রচার করে। ফলে দেশীয় টিভি চ্যানেলগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং সংকটে পড়ে।
তিনি বলেন, এ ব্যাপারে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




