বিদেশ পাঠানোর নামে প্রতারণা ঠেকাতে যে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০৫ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২২ সোমবার
ফাইল ছবি
বিদেশ পাঠানোর নামে প্রতারণা ঠেকাতে ব্যাপক প্রচারণা চালানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) অনলাইনে মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে এ বিষয়ে উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন তিনি। বৈঠকের পর সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এতথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আজকের বৈঠকে বিদেশে শ্রমিক নিয়োগ নিয়ে কথা হয়েছে। বিশেষ করে যারা বিদেশে যাবেন তারা যেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ রাখে এবং না জেনে কাউকে অতিরিক্ত কোনো টাকা না দেয়। প্রয়োজনে তারা প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে লোন নিয়ে যেতে পারে। ব্যাংক নিয়োগ সম্বন্ধে নিশ্চিত না হয়ে কোনো টাকা দেবে না। এতে তার নিরাপত্তা বাড়বে।
তিনি বলেন, জমি বিক্রি করে নয়, প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিয়ে বিদেশে যাওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া ভিসার জন্য অতিরিক্ত অর্থ না দিতেও পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ বিষযে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যাতে বিষয়গুলো ব্যাপক প্রচারণায় আনা হয়। পাশাপাশি আমাদের দেশেও কিন্তু ১০০টি অর্থনৈতিক অঞ্চল করা হচ্ছে। এগুলোর জন্য কর্মী পাওয়া যাচ্ছে না। এই অঞ্চলগুলোতে লাখ লাখ শ্রমিক লাগবে। কোথায় কী পরিমাণ কী কাজে শ্রমিক লাগবে তা জেনে প্রশিক্ষণ নিয়ে দেশেই আয় করার সুযোগ তৈরি হচ্ছে।
উইমেনআই২৪ডটকম//এল //
জনতারকণ্ঠ//এলএইচ//
চিত্রদেশ//এফ//
সিটিনিউজ সেভেন ডটকম//আর//
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার











