ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ৫:২৬:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

বিদ্যানন্দের চেয়ারম্যানকে নারীর লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৩ এএম, ১৭ মে ২০২৩ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দান করা অর্থ কোন খাতে ব্যয় করা হয়েছে সে বিষয়ে তথ্য না দেওয়ায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের চেয়ারম্যান কিশোর কুমার দাসকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক নারী।

মঙ্গলবার (১৬ মে) সাবিহা রহমান নিতু নামে ওই নারীর পক্ষ থেকে লিগ্যাল নোটিশটি পাঠান আইনজীবী মো. হায়দার তানভীরুজ্জামান।

নোটিশে বলা হয়, সামাজিক কাজে অংশ নেওয়ার উদ্দেশ্যে ব্যাংক এবং বিকাশের মাধ্যমে বিদ্যানন্দ ফাউন্ডেশনকে ৪০,৫০০ টাকা প্রদান করা হয়। কিন্তু কিছুদিন ধরে সংগঠনটি নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু অনিয়মের অভিযোগ লক্ষ্য করেন অর্থদাতা সাবিহা রহমান নিতু। পরে অর্থদাতার প্রেরিত অর্থ কোন খাতে ব্যয় করা হয়েছে সেটি জানতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের অডিট রিপোর্ট দেখতে চান তিনি। কিন্তু বার বার বলার পরেও বিদ্যানন্দের কাছ থেকে কোনো সদুত্তর পাননি তিনি।

এর ফলে বাধ্য হয়ে লিগ্যাল নোটিশ পাঠান সাবিহা রহমান নিতু। আগামী এক মাসের মধ্যে এ বিষয়ে সঠিক ব্যাখ্যা না দিতে পারলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

সম্প্রতি বিদ্যানন্দের নানান কার্যক্রম, সম্পত্তি ও আয়-ব্যয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। এর প্রেক্ষিতে গত ১৭ এপ্রিল ফেসবুক লাইভে এসে বিদ্যানন্দে কোনো অনিয়ম হয় না বলে দাবি করেন সংগঠনের চেয়ারম্যান কিশোর কুমার দাস।