বিদ্যুতের দাম বৃদ্ধিতে জনগণ ভোগান্তিতে পড়বে : রওশন
আপডেট: ০২:১৫ পিএম, ২৯ আগস্ট ২০১৫ শনিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : গ্যাস-বিদ্যুতের দাম বাড়ায় ভোগান্তিতে পড়বে সাধারণ জনগণ। পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগসহ সার্বিক অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ মন্তব্য করেন বিরোধীদলীয় নেতা।
রওশন এরশাদ বলেন, বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে সব ধরনের উৎপাদিত পণ্যের উৎপাদন ব্যয় বেড়ে যাবে। ফলে উদ্যোক্তারা ক্ষতির সম্মুখীন হবেন। এ ঝুঁকি নিয়ে অনেকেই বিনিয়োগে আসতে চাইবেন না। ফলে নিরুৎসাহিত হবে বেসরকারি খাত।
বিরোধীদলীয় নেতা বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে হ্রাস পাওয়ায় দেশে জ্বালানি তেল ও বিদ্যুতের দাম কমার আশা করেছিল মানুষ। এ অবস্থায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির মাধ্যমে কার্যত জন-আকাঙ্ক্ষার বিপরীত প্রতিফলন ঘটেছে।
রওশন এরশাদ বলেন, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে সাধারণ জনগণও ভোগান্তিতে পড়বে। কারণ এর ফলে পরিবারের ব্যবহার্য গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি ছাড়াও বাড়বে দ্রব্যমূল্য, পরিবহন ব্যয় ও জীবনযাত্রার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিটি ক্ষেত্রে। এর বেশির ভাগ চাপ পড়বে সীমিত আয়ের মানুষের ওপর।
তাই বিরোধীদলীয় নেতা আশা প্রকাশ করেন, সার্বিক দিক বিবেচনা করে সরকার বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। সেই সঙ্গে জ্বালানি তেলের দাম কমিয়ে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রাখবে। - ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- জুলাই শহীদ দিবস আজ
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর











