বিদ্যুৎস্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১৯ পিএম, ৭ আগস্ট ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
নীলফামারীর ডিমলা উপজেলার উত্তর গয়াবাড়ি ধনীপাড়া গ্রামে সিলিং ফ্যানের সুইচে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এই ঘটনায় প্রাণে রক্ষা পায় নিহত দম্পত্তির তৃতীয় শ্রেণি পড়ুয়া মেয়ে রুবিনা। এ ঘটনায় এলাকায় মানুষজনের মাঝে আহাজারি ও শোকের ছায়া নেমে আসে।
নিহতরা হলেন-ওই গ্রামের মনির উদ্দিনের ছেলে দিলীপ ইসলাম (৪৫) ও তার স্ত্রী আছিয়া বেগম (৪০)।
স্থানীয়রা জানান, ওই দম্পতির দুই মেয়ে ও এক ছেলে। বড় মেয়ের বিয়ে দিয়েছে সম্প্রতি। ছোট ছেলে ও মেয়ে ঘটনার সময় স্কুলে ছিল। বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রী ঘরের ভেতর কখন মরে পড়ে ছিল তা কেউ বলতে পারেনি।
তবে দুপুর ২টার দিকে দম্পতির ছোট মেয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী রুবিনা স্কুল থেকে বাড়ি ফিরে আসে। সে ঘরে ঢুকে বাবা ও মাকে মেঝেতে পড়ে থাকতে দেখে তাদের হাত ধরতে গেলে সেও বিদ্যুতের ধাক্কা খেয়ে ছিটকে পড়ে।
এ সময় রুবিনার আর্তচিৎকারে গ্রামবাসী ছুটে এসে ওই বাড়ির বিদ্যুতের মেইন সুইচ অফ করে ওই দম্পত্তির লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, দিলীপ ইসলাম তার ঘরে ফ্যানের সুইচ ঠিক করছিলেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। তাকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী আছিয়া বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ জানান, ওই বাড়ির ঘরের সিলিং ফ্যানের সুইচসহ দিলীপ ইসলাম ঘরের মেঝেতে পড়ে ছিলেন। আর ঘরের মেঝে সে সময় তার স্ত্রী পানি নিয়ে পরিষ্কার করছিলেন। ফলে স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রীও বিদ্যুতায়িত হয়ে মৃত্যুবরণ করেন বলে ধারণা করা হচ্ছে।
-জেডসি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার



