বিদ্যুৎ-জ্বালানি খাতে বাংলাদেশকে সমর্থন দেবে ভারত
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪১ পিএম, ৩০ নভেম্বর ২০২২ বুধবার
ফাইল ছবি
ভারতের নতুন হাই কমিশনার প্রণয় ভার্মা বলেন, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয় ভারত। প্রনয় ভার্মা বলেন, ভারত বিদ্যুৎ-জ্বালানি খাতে বাংলাদেশকে সমর্থন করবে এবং এই বিষয়ে নেপাল-ভুটানের সঙ্গেও কাজ করবে। বাংলাদেশ-ভারত সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) নিয়েও আলোচনা হয় সাক্ষাতে।
বুধবার সকালে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন ভারতের নতুন দূত। পরে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি বলেন, প্রণয় ভার্মা সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীকে বলেন, প্রতিবেশীদের নিয়ে ভারতের একটা নীতি রয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশ হচ্ছে সবচেয়ে বেশি প্রায়োরিটি। যে কোনো কিছুতে বাংলাদেশের প্রায়োরিটি বেশি।
ভবিষ্যতে দুদেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে আশা প্রকাশ করে প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ ভারত সব সময়ই ভালো বন্ধু। সামনে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদার হবে।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জানান, অঞ্চলিক শান্তি বজায় রাখতে এবং সন্ত্রাসবাদ দমনে দুই দেশের একসঙ্গে কাজ করে যাওয়ার বিষয় নিয়ে কথা বলেন হাই কমিশনার।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার কখনোই সন্ত্রাসকে প্রশ্রয় দেয়নি। বাংলাদেশের মাটি কখনোই সন্ত্রাসী কাজে ব্যবহার হবে না। বাংলাদেশ কখনোই সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না। সন্ত্রাসীদের কোনো ধর্ম নাই। তাদের কোনো সীমারেখাও নাই।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে দলমত নির্বিশেষে ভারতের মানুষ যেভাবে বাংলাদেশকে সমর্থন দিয়েছে, তা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, অনেক অমীমাংসিত বিষয় আছে যেগুলো আমাদের আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। তিস্তাসহ অন্যান্য যে অমীমাংসিত বিষয় আছে সেগুলো আমরা আলোচনা করেই সমাধান করতে পারি।
শাখাওয়াত মুন বলেন, বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে শেখ হাসিনার ভিশনারি লিডারশিপের প্রশংসা করেন ভারতীয় হাই কমিশনার। দুই দেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং জনগণের সঙ্গে যোগাযোগের ওপর জোর দেন তিনি।
বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, এখানে ব্যবসা-বাণিজ্যের জন্য ভালো সুযোগ আছে। আমরা ১০০ ইকোনোমিক জোন করছি। ভারত সেখানে বিনিয়োগ করতে পারে। চট্টগ্রাম ও মোংলা বন্দর দুই দেশের ব্যবসা-বাণিজ্যের জন্য যে সুযোগ ও সম্ভাবনা সৃষ্টি করেছে, তাও বৈঠকে তুলে ধরেন সরকার প্রধান।
হাই কমিশনার ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পৌঁছে দেন। তার মাধ্যমে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন অ্যাম্ব্যাসাডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস।
/
- এবার সিলেটে ভূমিকম্প অনুভূত. মাত্রা ৪
- ইউনূসের প্রস্তাবে হাদির স্ত্রী: নিজের যোগ্যতায় চাকরি নেব
- ৫০তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫
- সারা দেশে কড়া নিরাপত্তা, রাজধানীতে চেকপোস্ট ও টহল জোরদার
- ব্রাহ্মণবাড়িয়া ২: রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন
- রয়টার্স: ক্ষমতার দোরগোড়ায় তারেক রহমান
- বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি
- বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু
- বিয়ের পোশাকে ছবি, আরশ–সুনেরাহর সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন
- নির্বাচন ও গণভোট সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল
- শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি তাপমাত্রা, শীতে কাবু জনজীবন
- সারা দেশে সভা-মিছিল নিয়ে নতুন নির্দেশনা ইসির
- আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- প্রচারণা শেষ, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট
- নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে কাল মঙ্গলবার সকালে
- জাপানের নির্বাচনে তাকাইচির দলের নিরঙ্কুশ জয়
- নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু
- জরিপে ৬০ শতাংশ ভোটারের পছন্দ তারেক রহমান
- নাইমা হায়দারসহ পদত্যাগ করেছেন হাইকোর্টের ২ বিচারপতি
- ভোটের দিন প্রার্থী ও এজেন্টের যানবাহন ব্যবহারে নির্দেশ
- সারা দেশে কড়া নিরাপত্তা, রাজধানীতে চেকপোস্ট ও টহল জোরদার
- বিয়ের পোশাকে ছবি, আরশ–সুনেরাহর সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন
- বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি
- সারা দেশে সভা-মিছিল নিয়ে নতুন নির্দেশনা ইসির
- শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি তাপমাত্রা, শীতে কাবু জনজীবন
- নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত
- ওমানকে উড়িয়ে দিয়ে জিম্বাবুয়ের শুভসূচনা
- আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- অক্ষয়কে নানাভাবে প্রেমের প্রস্তাব দেয়ার চেষ্টা করেছি: কঙ্গনা
- বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু











