ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১৪:৪৬:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০ ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া

বিনা বেতনে ইরানে লেখাপড়া করছে ৫ লাখ আফগান শিশু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:০২ পিএম, ১১ মার্চ ২০১৯ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ইরানের শিশু অধিকার কনভেনশন বিষয়ক জাতীয় কমিটির সচিব মাহমুদ আব্বাস বলেছেন, প্রায় পাঁচ লাখ আফগান শিশু বিনা বেতনে ইরানে লেখাপড়া করছে।

আজ সোমবার জেনেভায় জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক কমিটির প্রধান রিনাত ভিন্তারের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।

মাহমুদ আব্বাস বলেন, গত চার দশকে ইরান আফগান শরণার্থীসহ ৪০ লাখ বিদেশিকে আশ্রয় দিয়েছে। কিন্তু ইরাক ও সিরিয়াসহ মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বাস্তুহারা ১০ হাজার শরণার্থীকে আশ্রয় দিতে ব্যর্থ হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। শরণার্থীরা ইউরোপীয় দেশগুলোতে প্রবেশ করতে গিয়ে ইস্পাত কঠিন দেওয়ালের সম্মুখীন হয়েছে।

এ সময় তিনি ইয়েমেনি ও ফিলিস্তিনি শিশুদের নির্মম পরিস্থিতির বিষয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক সমাজের নীরবতার সমালোচনা করেন।

মাহমুদ আব্বাস বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতার কারণে সৌদি আরবের শাসক গোষ্ঠী ও ইসরাইলরা তাদের অন্যায় তৎপরতা অব্যাহত রেখেছে এবং তাদের ঔদ্ধত্য ক্রমেই বাড়ছে।

এ বৈঠকে জাতিসংঘের নারী অধিকার কমিটির প্রধান রিনাত ভিন্তার শিশু অধিকার বাস্তবায়নে ইরানের ভূমিকার প্রশংসা করেন। সূত্র : পার্সটুডে

-জেডসি