বিপিএলের সময়সূচি প্রকাশ, একদিনে হবে ২ ম্যাচ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৭ পিএম, ১ জানুয়ারি ২০২২ শনিবার
ফাইল ছবি
আগামী ২১ জানুয়ারি শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসর। যা চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ছয় দলের অংশগ্রহণে মোট ৩৪টি ম্যাচ হবে পুরো টুর্নামেন্টে। এবারের আসরের খেলাগুলো মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ছাড়াও সিলেট ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।
বরাবরের মতো একদিনে মাঠে গড়াবে দুইটি করে ম্যাচ। তবে দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচের দিন রাখা হয়েছে একটি করে ম্যাচ। এছাড়া দুই কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচের জন্য একদিন করে রিজার্ভ ডে'ও রেখেছেন আয়োজকরা।
দিনের ম্যাচগুলো শুরু হবে দুপুর দেড়টায়। পরে দ্বিতীয় ম্যাচ হবে সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে। তবে শুক্রবার পবিত্র জুমার নামাজের কারণে প্রথম ম্যাচ দুপুর দুইটা ও পরেরটি শুরু হবে সন্ধ্যা সাতটা থেকে। সবমিলিয়ে দিনের বেলা হবে ১৬টি ম্যাচ আর বাকি ১৮ ম্যাচ হবে ফ্লাডলাইটের আলোতে।
এবারের বিপিএলে ঢাকায় হবে ২০টি ম্যাচ, চট্টগ্রামে ৮ ম্যাচ ও সিলেটে হবে ৬টি ম্যাচ। প্রথম চার দিনের আট ম্যাচ ঢাকায় খেলার পর ২৮ জানুয়ারি থেকে শুরু হবে চট্টগ্রাম পর্ব। সেখানে দুই দিনে চার ম্যাচ পর রাখা হয়েছে একদিন বিরতি। পরে আরও দুই দিনে চার ম্যাচ হওয়ার পর ইতি ঘটবে চট্টগ্রাম পর্বের।
এরপর ঢাকায় ফিরে হবে আরও দুই দিনে চার ম্যাচ। যা শেষ করে ৭ ফেব্রুয়ারি থেকে সিলেটে শুরু হবে তিন দিনের ছয় ম্যাচের সংক্ষিপ্ত পর্ব। সিলেট পর্ব শেষ করে পুরো বিপিএল চলে আসবে ঢাকায়। যেখানে প্রথম রাউন্ডের শেষ চার ম্যাচের পর হবে প্লে-অফ রাউন্ড।
অংশগ্রহণকারী ছয় দলের মধ্যে সেরা চারটিকে নিয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে প্লে-অফ রাউন্ড। একইদিনে হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। রিজার্ড ডে হিসেবে কাটবে পরেরদিন। এরপর ১৬ তারিখ দ্বিতীয় কোয়ালিফায়ার ও ১৮ তারিখ হবে শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচ।
আগামী ২১ জানুয়ারি বিপিএলের অষ্টম আসরের উদ্বোধনী ম্যাচে লড়বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশাল। পরে একই দিন সন্ধ্যায় ঢাকার মুখোমুখি হবে খুলনা টাইগার্স।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











